সভা সমাবেশ

দীন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের ডাক ইমাম সেলিমের

11 Sep, 2026 Admin User 70 ভিউ
দীন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের ডাক ইমাম সেলিমের

গাজীপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত

 

গাজীপুর, ১১ সেপ্টেম্বর ২০২৬: দীন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। শুক্রবার দুপুরে গাজীপুর মহানগরীর সাগর-সৈকত কনভেনশন হলে হেযবুত তওহীদের গাজীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত “দীন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহবান” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

ইমাম সেলিম বলেন, বর্তমানে পৃথিবীব্যাপী মুসলিমদের ওপর নির্যাতনের মূল কারণ তাদের ঐক্যহীনতা ও পারস্পরিক হানাহানি। এই পরাজয় ও নিপীড়ন থেকে মুক্তি পেতে মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে। সকল ফেরকা, মাজহাব ও আকিদাগত মতপার্থক্য দূরে রেখে দ্রুত ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

 

তিনি বলেন, ইসলাম মানুষের মুক্তি ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর দেওয়া পরিপূর্ণ জীবনব্যবস্থা। কিন্তু মুসলিমরা আজ এই জীবনব্যবস্থা বাদ দিয়ে মানুষের তৈরি ব্যবস্থা দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। ফলে সর্বত্র অন্যায় ও অশান্তি চরম আকার ধারণ করেছে। এই অশান্তি থেকে মুক্তি পেতে জাতীয় জীবনে আল্লাহর দীন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

 

সভায় বক্তব্য রাখেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী। তিনি বলেন, জনসংখ্যার অর্ধেক নারী এবং অনুষ্ঠানে উপস্থিতিরও প্রায় অর্ধেক নারী। ইসলামের নাম করে নারীদের গৃহবন্দী করার চেষ্টা প্রকৃত ইসলামের শিক্ষা নয়, বরং ইসলামের বিকৃত ব্যাখ্যা।

 

রুফায়দাহ পন্নী বলেন, নারীদের সম্মান, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের হলেও রাষ্ট্র তা করতে ব্যর্থ হয়েছে। একের পর এক সরকার পরিবর্তন হলেও নারীর প্রকৃত অধিকার, মর্যাদা ও মুক্তি নিশ্চিত হয়নি। নারী হোক বা পুরুষ, প্রকৃত ইসলামের শিক্ষা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত না হলে কারও অধিকারই নিশ্চিত করা সম্ভব নয়। সকলের প্রকৃত অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আল্লাহর দীন প্রতিষ্ঠাই সর্বাগ্রে প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

 

তিনি আরও বলেন, রাসুলের (সা.) নারী সাহাবিদের মতো হেযবুত তওহীদের নারী সদস্যদেরও দীন প্রতিষ্ঠার কাজে এগিয়ে আসতে হবে এবং সর্বোচ্চ কোরবানি দিতে হবে।

 

গাজীপুর অঞ্চল হেযবুত তওহীদের সভাপতি মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা, ঢাকা বিভাগ হেযবুত তওহীদের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, গাজীপুর মহানগর হেযবুত তওহীদের সভাপতি আবু রায়হান, জেলা হেযবুত তওহীদের সভাপতি আলী আকবর উজ্জ্বল প্রমুখ।

 

গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে হেযবুত তওহীদের কয়েক হাজার নেতা-কর্মী সভায় অংশ নেন। নির্ধারিত সময়ের আগেই হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ। কর্মীরা ইমাম সেলিমের বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জীবন ও সম্পদ উৎসর্গ করে দীন প্রতিষ্ঠায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4