সভা সমাবেশ

ময়মনসিংহে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত

10 Oct, 2026 Admin User 6 ভিউ
ময়মনসিংহে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহে হেযবুত তওহীদের উদ্যোগে নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী।

সম্মেলনে বক্তারা বলেন, বর্তমানে ধর্মের নামে নারীদের যেভাবে বন্দি করে রাখা হচ্ছে, তা ইসলামের প্রকৃত শিক্ষা নয়। ইসলাম নারীদের বন্দি করতে নয়, বরং তাদের মুক্তি দিতে এসেছে। ইসলামের সোনালি যুগে নারীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন বলেও মন্তব্য করেন তারা।

বক্তারা আরও বলেন, পশ্চিমা সভ্যতা নারীদের অধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। তাদের মতে, বস্তুবাদী সভ্যতা নারীদের পণ্য হিসেবে ব্যবহার করে আসছে। নারীর প্রকৃত অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে ইসলামের সঠিক আদর্শ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তারা।

হেযবুত তওহীদের ময়মনসিংহ জেলা নারী সম্পাদক সামিয়া আক্তার ডলির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপদেষ্টা খাদিজা খাতুন, বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা এবং সাবেক বিভাগীয় নারী সম্পাদক রোজিনা আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1635 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4