পরামর্শ ও প্রস্তাবনা প্রদান
হেযবুত তওহীদের নীতি, প্রচার কার্যক্রম ও সমাজ সংস্কারে আপনার যেকোনো ইতিবাচক গঠনমূলক পরামর্শ আমাদের জানান
প্রকাশিত নাগরিক পরামর্শসমূহ
নাগরিকদের প্রেরিত যেসব গঠনমূলক পরামর্শ ওয়েবসাইটে প্রকাশের সম্মতি পাওয়া গেছে ও এডমিন কর্তৃক অনুমোদিত হয়েছে:
মোঃ রুবেল হোসেন
🌐 অনুমোদিত পরামর্শপ্রথমে আমি বলতে চাই ,আমি একজন হিজবুত তাওহীদের সদস্য শিবালয় থানা শাখা। আমরা বাংলাদেশের বৈধ নাগরিক , আমাদের বাঁক স্বাধীনতার অধিকার রয়েছে, অন্যান্য দলের মতো মুক্ত মনে স্বাধীনভাবে আমাদের তৌহিদ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার বাণীগুলো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই, অন্যান্য দলের মতো আমাদের প্রচার-প্রচারণা করতে দেয় না কেন ? আমাদের উপর জুলুম করা হচ্ছে ,আমাদের এখন রুখে দাঁড়ানোর সময়। মাননীয় ইমামের একটা হুকুমের অপেক্ষায় আছি।
মোসাঃ তানজিলা রহমান
🌐 অনুমোদিত পরামর্শনাগরিক মতামত পেজের ডিজাইনটি খুব ভালো হয়েছে, তবে প্রকাশনাগুলোর মধ্যে কোনগুলো নতুন আর কোনগুলো বেশি জনপ্রিয় তা সহজে ফিল্টার করার অপশন থাকলে ইউজারদের জন্য আরও সুবিধা হতো। আশা করি এই বিষয়টি বিবেচনা করবেন।
আব্দুল্লাহ আল মামুন
🌐 অনুমোদিত পরামর্শপ্রতিটি জেলা শহরের শাখা কার্যালয়গুলোতে একটি করে ফ্রি ডেন্টাল বা সাধারণ মেডিকেল ক্যাম্প করা যেতে পারে। এতে করে মানুষের সাথে আপনাদের সংযোগ বাড়বে এবং সমাজ গঠনে সাহায্য হবে।
ড. এ কে এম রফিকুল আলম
🌐 অনুমোদিত পরামর্শআপনাদের বইগুলোতে ইসলামের মূল শান্তিপ্রিয় শিক্ষা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বর্তমান সমাজে ধর্মীয় গোঁড়ামি ও চরমপন্থা দূর করতে এ ধরনের বইগুলোর প্রচার বাড়ানো উচিত এবং স্কুল-কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিতরণের ব্যবস্থা করলে আরও ভালো হতো।