আদর্শ

আন্দোলনের মূলনীতি

হেযবুত তওহীদ সুনির্দিষ্ট কিছু স্তম্ভ এবং মূলনীতির ওপর ভিত্তি করে কাজ করে।

হেযবুত তওহীদ আন্দোলনের মূলনীতি

আমাদের প্রতিটি কর্মী ও সদস্য সুনির্দিষ্ট এই মূলনীতিগুলো অবশ্যই অনুশীলনের মাধ্যমে সত্যের প্রচার ও সমাজ সংস্কারের কাজে প্রতিজ্ঞাবদ্ধ।

১

হেযবুত তওহীদ চেষ্টা করবে আল্লাহর রসুলের প্রতিটি পদক্ষেপকে অনুসরণ করতে।

২

হেযবুত তওহীদের কোন গোপন কার্যক্রম থাকবে না, সবকিছু হবে প্রকাশ্য এবং দিনের আলোর মত পরিষ্কার।

৩

হেযবুত তওহীদের কেউ কোন আইনভঙ্গ করবে না, অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবে না, গেলে তাকে এমাম নিজেই আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেবেন।

৪

হেযবুত তওহীদের সদস্যরা দীনের কাজ করে কোনো পার্থিব বিনিময় নেবে না। বিনিময় আল্লাহর নিকট রয়েছে।

৫

যথা সম্ভব সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবে।

৬

যারা হেযবুত তওহীদের সদস্য নয়, তাদের থেকে কোনরূপ অর্থ গ্রহণ করা হবে না।

৭

হেযবুত তওহীদের কোন সদস্য কোন প্রচলিত রাজনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত হতে পারবে না।