রাজধানীতে হেযবুত তওহীদ ওলামা ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ মিছিল
হেযবুত তওহীদের বিরুদ্ধে দেশব্যাপী অপপ্রচার, মিথ্যা ফতোয়া, প্রকাশ্য হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে হেযবুত তওহীদ ওলামা ফোরাম।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আলেম সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা ধর্মের নামে উগ্রবাদ ও বিভেদ সৃষ্টিকারীদের প্রতিহত করার আহ্বান জানান।
হেযবুত তওহীদ ওলামা ফোরামের সভাপতি মুহাম্মদ মহিব্বুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজ, এসএম সামসুল হুদা, ওলামা ফোরামের সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী শাহিদুল হাসান আইয়ুবী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রুহুল আমিন এবং নির্বাহী সদস্য হাফেজ মোহাম্মদ আইয়ুব প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মেহেদী হাসান সাগর।
বক্তারা ইসলামে নারীর অধিকার ও মানবিক মর্যাদার বিষয়টি তুলে ধরেন। তারা বলেন, হেযবুত তওহীদের নারী সদস্যরা আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর প্রকৃত ইসলাম প্রচারে কাজ করে যাচ্ছেন।
বক্তারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শ্রেণির উগ্রপন্থী ব্যক্তি হেযবুত তওহীদের নারী সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করছে। তাদের বক্তব্য অনুযায়ী, ধর্মীয় পরিচয় ব্যবহার করে এ ধরনের মিথ্যাচার ও অবমাননাকর প্রচারণা সমাজে বিভেদ সৃষ্টি করছে।
এ সময় বক্তারা প্রকাশ্যে হুমকি, অপপ্রচার ও অবমাননাকর বক্তব্য প্রদানকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে ধর্মের নামে উগ্রবাদ, বিদ্বেষ ও বিভেদ সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016
সাম্প্রতিক নিবন্ধ
-
খুলনায় হেযবুত তওহীদের ঐতিহাসিক নারী সম্মেলন
06 Oct, 2026 -
মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা...
06 Oct, 2026 -
ফিলিস্তিনের বেদনাহত ইতিহাস
06 Oct, 2026 -
আইনি সংস্কারের দাবি এবং শরিয়াহর ভুল ব্যাখ্যা
06 Oct, 2026 -
মসজিদের উদ্দেশ্য কি শুধুই নামাজ পড়া?
06 Oct, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!