নরসিংদীতে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত
নরসিংদী: “প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায়” এই প্রতিপাদ্য সামনে রেখে নরসিংদীতে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় জেলার পাঁচদোনায় রঙ্গন কমিউনিটি সেন্টারে হেযবুত তওহীদ নরসিংদী জেলা নারী বিভাগের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে দুই শতাধিক নারী অংশ নেন।
নরসিংদী জেলা নারীবিষয়ক সম্পাদক সালমা আক্তার হাফসার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের নারায়ণগঞ্জ অঞ্চলের নারীবিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার দীপা। বিশেষ অতিথি ছিলেন কেরানীগঞ্জ নারীবিষয়ক সম্পাদক তানজিনা আক্তার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জিন্নাত আক্তার।
সম্মেলনে বক্তারা নারীদের জড়তা, অন্ধত্ব ও সংকীর্ণতা কাটিয়ে সমাজ পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তাঁরা বলেন, নারীর ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য প্রয়োজন একটি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নরসিংদী সদর থানা নারীবিষয়ক সম্পাদক জোবাইদা খাতুন, মাধবদী থানা নারীবিষয়ক সম্পাদক রাবেয়া খাতুন এবং শিবপুর থানা নারীবিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার মনিসহ অন্য নেত্রীরা।
সম্মেলনের শেষে অংশগ্রহণকারী নারীরা আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের শ্রম, মেধা ও সামর্থ্য নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
ইসলামী রাজনীতির নামে শুভঙ্করের ফাঁকি!
23 Mar, 2018
সাম্প্রতিক নিবন্ধ
-
নরসিংদীতে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠি...
27 Nov, 2026 -
গাজীপুর মহানগরে হেযবুত তওহীদের নারী সম্মেলন অ...
27 Nov, 2026 -
আসামে হেযবুত তওহীদকে নিষিদ্ধ হিজবুত তাহরীরের...
24 Nov, 2026 -
শ্রীভূমির পাথারকান্দিতে হেযবুত তওহীদের ‘আসাম...
24 Nov, 2026 -
আসামে হেযবুত তওহীদের কার্যালয় ঘেরাও, মব সৃষ্ট...
23 Nov, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!