আসামে হেযবুত তওহীদকে নিষিদ্ধ হিজবুত তাহরীরের সঙ্গে জড়িয়ে অপপ্রচার, তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি
শ্রীভূমি (আসাম), ভারত: ভারতের আসাম রাজ্যে হেযবুত তওহীদের নতুন কার্যালয় উদ্বোধনের পর থেকে সংগঠনটিকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এই অপপ্রচারের মাধ্যমে একটি গোষ্ঠী সংগঠনের সদস্যদের বিরুদ্ধে মব সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় প্রশাসন হস্তক্ষেপ করে। এ সময় সংগঠনের দুই সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং উসকানিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
গত ১৮ নভেম্বর আসামের বরাক উপত্যকার শ্রীভূমি (সাবেক করিমগঞ্জ) জেলার পাথারকান্দির জুড়বাড়ী গ্রামে হেযবুত তওহীদের ‘আসাম বরাক ভ্যালি জোন’ কার্যালয় উদ্বোধন করা হয়। স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করা হয় এবং এ-সংক্রান্ত সংবাদ বিভিন্ন স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়।
হেযবুত তওহীদ জানায়, উদ্বোধনের কয়েক দিনের মধ্যেই একটি ধর্মীয় গোষ্ঠী সংগঠনটির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনতাকে সংঘবদ্ধ করার চেষ্টা শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় সদস্যদের ছবি প্রকাশ করে তাঁদের প্রতিহত করার হুমকিও দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে আসাম পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
এই বিভ্রান্তির মূলে রয়েছে দুই সংগঠনের নামের মিল। ভারত সরকার ২০২৪ সালের অক্টোবরে হিজবুত তাহরীরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে। কিন্তু হেযবুত তওহীদ ও হিজবুত তাহরীর সম্পূর্ণ আলাদা দুটি সংগঠন। হেযবুত তওহীদ দীর্ঘদিন ধরে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির কাজ করে আসছে। নিষিদ্ধ সংগঠনের সঙ্গে নাম জড়িয়ে স্থানীয় মানুষের মধ্যে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানো হচ্ছে বলে সংগঠনটি অভিযোগ করেছে।
এ বিষয়ে এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, অতীতেও একটি স্বার্থান্বেষী গোষ্ঠী হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে সংগঠনের সদস্যদের হয়রানি করেছে। বিভিন্ন সময়ে সংঘবদ্ধ হামলায় সংগঠনের সদস্যদের হত্যার ঘটনাও ঘটেছে।
ভারতের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রকৃত ঘটনা তদন্ত করে মিথ্যা তথ্য প্রচারকারী এবং জনতাকে সহিংসতায় উসকে দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
ইসলামী রাজনীতির নামে শুভঙ্করের ফাঁকি!
23 Mar, 2018
সাম্প্রতিক নিবন্ধ
-
আসামে হেযবুত তওহীদকে নিষিদ্ধ হিজবুত তাহরীরের...
24 Nov, 2026 -
শ্রীভূমির পাথারকান্দিতে হেযবুত তওহীদের ‘আসাম...
24 Nov, 2026 -
আসামে হেযবুত তওহীদের কার্যালয় ঘেরাও, মব সৃষ্ট...
23 Nov, 2026 -
হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এন...
13 Nov, 2026 -
মেহেরপুরে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠ...
13 Nov, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!