শ্রীভূমির পাথারকান্দিতে হেযবুত তওহীদের ‘আসাম বরাক ভ্যালি জোন’ কার্যালয় উদ্বোধন
শ্রীভূমি (আসাম), ভারত: ভারতের আসাম রাজ্যে সাংগঠনিক কার্যক্রম আরও এগিয়ে নিতে শ্রীভূমি (সাবেক করিমগঞ্জ) জেলার পাথারকান্দির জুড়বাড়ী গ্রামে হেযবুত তওহীদের ‘আসাম বরাক ভ্যালি জোন’ কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উদ্বোধন উপলক্ষে স্থানীয় সুধীজনদের সঙ্গে একটি মতবিনিময় সভারও আয়োজন করা হয়।
সভার সভাপতি জনাব আরিফ উদ্দিন চৌধুরী ফিতা কেটে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। প্রধান বক্তা ছিলেন হেযবুত তওহীদের শ্রীভূমি জেলা শাখার আমির মওলানা সাব্বির আহমেদ। আরও উপস্থিত ছিলেন পাথারকান্দি শাখার আমির জনাব ফখরুল হোসেন এবং হেযবুত তওহীদ আসামের সাংগঠনিক সম্পাদক জনাব আরিফ হোসেন। এ ছাড়া আসামের বিভিন্ন শাখার সদস্য এবং এলাকার শুভাকাঙ্ক্ষীরাও অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান বক্তার বক্তব্যে মওলানা সাব্বির আহমেদ ইসলামের প্রকৃত শিক্ষা এবং বর্তমান বিশ্বে চলমান অন্যায়, অশান্তি ও নিরাপত্তাহীনতার নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, “বিশ্ব আজ বস্তুগত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, অথচ মানুষ ক্রমাগত অশান্তি ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এর অন্যতম কারণ হলো মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামের প্রকৃত শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের অনুপস্থিতি।”
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে বিশ্ববাসীর জন্য রহমত ও শান্তির বার্তাবাহক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মহানবী (সা.) পৃথিবীতে একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। সেই সমাজে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত হয়েছিল। মহানবীর (সা.) প্রতিষ্ঠিত সেই সমাজব্যবস্থার আদর্শে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ পুনর্নির্মাণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, এই লক্ষ্য সামনে রেখেই হেযবুত তওহীদ আন্দোলন মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, ন্যায়ের পক্ষে অবস্থান এবং সাম্প্রদায়িকতা, উগ্রবাদ ও সন্ত্রাসবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনটি কার্যক্রম পরিচালনা করছে। ভারতবর্ষসহ বিশ্বের সর্বস্তরের মানুষকে হেযবুত তওহীদের আদর্শ ও কার্যক্রম সম্পর্কে জানতে, অনুধাবন করতে এবং মূল্যায়ন করতে আহ্বান জানান তিনি। একই সঙ্গে অন্যায়, অবিচার ও সন্ত্রাসমুক্ত এবং ন্যায়, সাম্য, ঐক্য ও শৃঙ্খলাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জনাব আরিফ উদ্দিন চৌধুরী আসাম বরাক ভ্যালি জোন কার্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন, “স্রষ্টা প্রদত্ত বিধানের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। সমাজে সেই বিধান প্রতিষ্ঠিত হলে অন্যায় ও অবিচার দূর হবে।”
তিনি জানান, এই লক্ষ্য সামনে রেখেই তাঁরা মানুষের কাছে সত্যের আহ্বান পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছেন। এই কার্যক্রমকে আরও গতিশীল করতেই নতুন কার্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। বক্তব্যের শেষে তিনি সবাইকে সত্যের পথে চলা, সত্য প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।
বিকেল ৩টায় সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভা শেষ হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
ইসলামী রাজনীতির নামে শুভঙ্করের ফাঁকি!
23 Mar, 2018
সাম্প্রতিক নিবন্ধ
-
আসামে হেযবুত তওহীদকে নিষিদ্ধ হিজবুত তাহরীরের...
24 Nov, 2026 -
শ্রীভূমির পাথারকান্দিতে হেযবুত তওহীদের ‘আসাম...
24 Nov, 2026 -
আসামে হেযবুত তওহীদের কার্যালয় ঘেরাও, মব সৃষ্ট...
23 Nov, 2026 -
হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এন...
13 Nov, 2026 -
মেহেরপুরে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠ...
13 Nov, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!