জয়পুরহাটে হেযবুত তওহীদের জেলা কার্যালয় উদ্বোধন
পুরো মানবজাতিকে আল্লাহর তওহীদের ভিত্তিতে অর্থাৎ সত্য ও ন্যায়ের পক্ষে, সকল অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে মানবতার কল্যাণে নিবেদিত আন্দোলন হেযবুত তওহীদ। আর এই কাজকে বেগবান করার প্রয়াসে জয়পুরহাটে হেযবুত তওহীদের নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল সকালে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা পৌর শহরের থানা সংলগ্ন শান্তিনগর এলাকায় হেযবুত তওহীদের নতুন কার্যালয়ে এ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে হেযবুত তওহীদের সদস্য, শুভাকাক্সক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হন। জয়পুরহাট জেলা সভাপতি মাসুদ রানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন হেযবুত তওহীদের রাজশাহী ও রংপুর বিভাগীয় আমির মো. মশিউর রহমান।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন রাজশাহী ও রংপুর বিভাগীয় সহকারী আমির আশেক মাহমুদ, জয়পুরহাট জেলার সাবেক সভাপতি হারুনুর রশিদ সরদার, নীলফামারী জেলা সভাপতি নূরে আলম, বগুড়া জেলা সভাপতি হাকীম ছামিউল ইসলাম রনি, সিরাজগঞ্জ জেলা সভাপতি জাহিদুল ইসলাম, সোনামুখী ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার সাজেদা বেগম, কামরুল নাহার রোজী, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার ফজিলাতুন্নেছা প্রমুখ।


এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সহকারী আমির টিপু সুলতান, জয়পুরহাটের সাধারণ সম্পাদক টিটু আহমেদ, বগুড়া জেলার সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম, রংপুর বিভাগীয় দৈনিক দেশেরপত্রের ব্যুরো প্রধান আমিরুল ইসলাম, আক্কেলপুর উপজেলা সভাপতি গাজীউল ইসলাম, পাঁচবিবি উপজেলা সভাপতি আসাদুজ্জামান মুকুল প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় এবং উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016
সাম্প্রতিক নিবন্ধ
-
হেফাজতের নিষিদ্ধের দাবি প্রত্যাখ্যান করে যা ব...
10 Aug, 2026 -
প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য...
10 Aug, 2026 -
Rising Extremist Threats Against Hizbut Tawhe...
07 Aug, 2026 -
নোয়াখালীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার,...
02 Aug, 2026 -
নোয়াখালীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতে ইস...
02 Aug, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!