অনুষ্ঠান ও কর্মসূচি

গাজীপুর মহানগরে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত

27 Nov, 2026 Admin User 1 ভিউ
গাজীপুর মহানগরে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত

গাজীপুর: “প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায়” এই প্রতিপাদ্য সামনে রেখে গাজীপুর মহানগরে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ সম্মেলনে শতাধিক নারী অংশ নেন।

গাজীপুর মহানগর হেযবুত তওহীদের নারী নেত্রী তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের টাঙ্গাইল ও গাজীপুর অঞ্চলের সহকারী নারীবিষয়ক সম্পাদক সুফিয়া আক্তার। মুখ্য আলোচক ছিলেন টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের নারীবিষয়ক সম্পাদক চায়না ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী নারী নেত্রী মাহিনুর ময়না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর সদর থানার নারী নেত্রী মারুফা পারভীন মনিকা।

সম্মেলনে বক্তারা প্রকৃত ইসলামের আদর্শে নারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁরা নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং সমাজ পরিবর্তনে নারীদের কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এর মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 193 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 104 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 10 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 33 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4