অনুষ্ঠান ও কর্মসূচি

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

14 Sep, 2026 Admin User 47 ভিউ
কুষ্টিয়ায় হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়ার ভেড়ামারায় কয়েক হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে হেযবুত তওহীদের দিনব্যাপী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের চলমান বিভিন্ন সংকটের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাসসহ জ্বালানি খাতে তীব্র সংকট চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সরকার চেষ্টা করেও পরিস্থিতির কাঙ্ক্ষিত পরিবর্তন করতে পারছে না।

তিনি আরও বলেন, মানুষের মধ্যে অপরাধপ্রবণতা দ্রুত বাড়ছে। অধিক মুনাফার আশায় একশ্রেণির ব্যবসায়ী খাদ্য ও ওষুধে ভেজাল দিচ্ছে। সুদভিত্তিক পুঁজিবাদী অর্থব্যবস্থার চাপে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের কর্মী সম্মেলন

ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, মানুষের তৈরি জীবনব্যবস্থা যতদিন চলবে, ততদিন এই দুঃসহ পরিস্থিতি থেকে স্থায়ী মুক্তি আসবে না। তাঁর মতে, একমাত্র আল্লাহর দেওয়া জীবনব্যবস্থাই রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারে।

হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় আমির তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক আমির মো. জসেব উদ্দিন, খুলনা অঞ্চলের আঞ্চলিক আমির শামসুজ্জামান মিলন, রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মো. সাহারুল ইসলাম, কুষ্টিয়া জেলা সভাপতি মো. আক্কাচ আলী এবং খুলনা বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক জেরিন সাইয়ারা প্রমুখ।

সম্মেলনে কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হাজার হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1635 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4