সভা সমাবেশ

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভায় জনতার ঢল: বিশ্বময় মুসলিম নিপীড়ন বন্ধে জাতীয় ঐক্যের ডাক

01 May, 2025 Super Admin 932 ভিউ
কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভায় জনতার ঢল: বিশ্বময় মুসলিম নিপীড়ন বন্ধে জাতীয় ঐক্যের ডাক

কুষ্টিয়া, ১ মে: বিশ্বব্যাপী মুসলিম নিপীড়ন বন্ধে জাতীয় ঐক্যের আহ্বানে বৃহস্পতিবার কুষ্টিয়ায় একটি বিশাল জনসভার আয়োজন করেছে হেযবুত তওহীদ। “বিশ্বময় মুসলিম নিপীড়ন বন্ধে জাতীয় ঐক্যের বিকল্প নাই” শীর্ষক এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্দোলনটির সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশেও যদি কোনো যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে আমাদের অবস্থাও হয়ত গাজার মুসলমানদের মতো হতে পারে। এর থেকে রেহাই পেতে হলে ফেরকা-মাজহাব ও অভ্যন্তরীণ কোন্দল ভুলে, বিভাজনের সব পথ বন্ধ করে দিয়ে এক আল্লাহর হুকুমের উপর ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “গত কয়েক শতাব্দী ধরে বিশ্বময় মুসলিম নিপীড়ন চলছে যা এখন চূড়ান্ত রূপ ধারণ করেছে। খণ্ড-বিখণ্ড মুসলিম জাতি এই নিপীড়ন বন্ধে কিছুই করতে পারছে না, কারণ তারা ঐক্যবদ্ধ নয়। আল্লাহ নির্দেশিত সীসাগলা প্রাচীরের মতো ঐক্য গড়ে তুললেই এই অবস্থা থেকে মুক্তি সম্ভব।”

দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ে তিনি বলেন, “পেহেলগাম হামলা, রাখাইন অস্থিরতা ও সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে থমথমে পরিবেশ তৈরি করেছে। ধর্মীয় ও রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে ইসলাম ও মুসলমানদের টার্গেট করে বক্তব্য দেওয়া হচ্ছে, প্রচার চালানো হচ্ছে।”

হেযবুত তওহীদকে একটি আইন-মান্যকারী অরাজনৈতিক আন্দোলন হিসেবে অভিহিত করে ইমাম সেলিম বলেন, “আমরা বিগত ৩০ বছর ধরে ইসলামের প্রকৃত ব্যাখ্যা তুলে ধরে মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করছি। উগ্রবাদীদের ভুল ব্যাখ্যার বিপরীতে সত্য, যুক্তিনির্ভর ও মানবিক আদর্শ তুলে ধরছি। এই কাজ করতে গিয়ে পাঁচ শতাধিক স্থানে হামলার শিকার হয়েছি, আমাদের পাঁচজন সদস্য নিহত হয়েছেন, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে।”

Post Image

তিনি বলেন, “আজ যখন মানুষ উগ্রবাদী হামলা, সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্রাজ্যবাদী আগ্রাসন ও ধর্মের অপব্যবহারে দিশেহারা, তখন শেষনবী হযরত মোহাম্মদ (সা.) এর আনীত দ্বীনের ভিত্তিতে হেযবুত তওহীদের যুক্তিনির্ভর আদর্শই পথ দেখাতে পারে।”

সরকারের উদ্দেশে তিনি বলেন, “আমরা একটি ভারসাম্যপূর্ণ, যৌক্তিক প্রস্তাবনা উপস্থাপন করেছি। আমাদের সভা-সমাবেশ, সেমিনার ও প্রকাশনা সাংবিধানিক এবং মানবাধিকারের আওতায় পড়ে, তবুও বারবার আমাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়েছে।”

জাতিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা হেযবুত তওহীদ সম্পর্কে জানুন, আমাদের উদ্দেশ্য ও আদর্শ বিবেচনা করুন। আমরা বিশ্বাস করি, এই প্রচেষ্টা আন্তর্জাতিক অস্থিরতা ও সাম্প্রদায়িক সংঘাত মোকাবেলায় কার্যকর প্রমাণিত হবে।”

জনসভায় সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের কুষ্টিয়া জেলা সভাপতি আক্কাস আলী। বিশেষ অতিথি ছিলেন—কেন্দ্রীয় সমন্বয়কারী মো. নিজাম উদ্দীন, কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী, খুলনা বিভাগীয় সভাপতি মো. তানভীর আহমেদ, ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, কুষ্টিয়া অঞ্চলের সভাপতি মো. জসেব উদ্দীন, খুলনা অঞ্চলের সভাপতি শামসুজ্জামান মিলন, কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক মোতালিব খান, শ্রম ও কর্মসংস্থান সম্পাদক শরিফুল ইসলাম এবং খুলনা বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক জেরিন সাইয়ারা।

অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলার সভাপতি মিজানুর রহমান মজনুও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানস্থলে জনতার ঢল নামে শুরু হওয়ার আগেই। ‘এক জাতি এক দেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ’, ‘গাজায় গণহত্যা বন্ধ করো’, ‘ফিলিস্তিনে হামলা কেন – জাতিসংঘ জবাব চাই’ সহ নানা স্লোগানে মিছিল নিয়ে জনসাধারণ অংশ নেয়। আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষ বাস-ট্রেনে করে সমাবেশে যোগ দেন। অনুষ্ঠানস্থল এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল ইলদ্রিম মিডিয়া ও দৈনিক দেশেরপত্র।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#আইয়্যামে জাহেলিয়াত #অর্থনীতি #শিক্ষাব্যবস্থা #চলমান সঙ্কট #জীবনব্যবস্থা #ঐক্য #৫ দফা কর্মসূচি #ইসলাম #তাকওয়া #সাম্প্রদায়িকতা #তওহীদ #লানত #পর্দা #সংস্কৃতি #প্রকৃত ইসলাম #শহীদ #খেলাধুলা #এমামুযযামান #হেযবুত তওহীদ #ধর্মব্যবসা #নারী #নারী স্বাধীনতা #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদের নারী #উগ্রবাদ #গুজব #রাজনীতি #ঈমান #আকিদা #মোনাফেক #বিস্ময়কর আন্দোলন #রিজিক #অপপ্রচার #দাজ্জাল #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #কর্মজীবন #দীন নিয়ে বাড়াবাড়ি #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #গণজোয়ার #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #বাস্তব সমস্যা #মণীষীদের জীবনী #প্রশ্নোত্তর #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #প্রশ্ন #রাগ #কর্মফল #মুসলিমদের ইতিহাস #রাজনৈতিক ইসলাম #ইসলামের ইতিহাস #মানবজীবন #দোয়া #জান্নাতি ফেরকা #প্রশ্ন উত্তর #মহানবীর (সা.) #বাঙালি #সুফিবাদ #ধর্মজীবিকা #হারাম #পুঁজিবাদ #মার্কস #ইসলামের অপব্যাখ্যা #তারেক বিন যিয়াদ #ওমর (রা.) #খলিফা #ধর্মবিশ্বাসী #ঔপনিবেশিক যুগ #চরমোনাই #ইতিহাস ও ইসলাম #দাসপ্রথার #ইসলামবিদ্বেষী #নবুয়তপূর্ব জীবন #কোর’আন #শিক্ষা #উম্মতে মোহাম্মাদি #বাংলাদেশ #স্বাধীনতা #বিশ্ব মুসলমান #ইসলামি ইতিহাস #সাম্যবাদ ও ইসলাম #মানুষ সৃষ্টি #রসুলুল্লাহর সুন্নাহ #হজ #মহানবীর লড়াই #জ্ঞান-বিজ্ঞান #ধর্ম #নির্বাচন #আইনের উৎস #দৈনিক বজ্রশক্তি #পাকিস্তান #শান্তি #সাংস্কৃতিক অঙ্গন #ইসলাম অর্থ #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #গণমাধ্যম #বাংলার সুলতানী যুগ #প্রকৃত ইসলামের বিয়ে #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #যোদ্ধাসুফি #মসজিদে নারী #খোলাফায়ে রাশেদীন #বস্তুবাদী সভ্যতা #সংগীত #জেহাদ #দাউদ খান পন্নী #মাননীয় এমাম #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #প্রকৃত ইসলামের মসজিদ #ইমাম মাহদী #জ্ঞান #জঙ্গিবাদ #রিয়াদুল হাসান #আশুরা #কবিতা #বাণী #আমল #সঠিক জীবন ব্যবস্থা #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #হোসাইন মোহাম্মদ সেলিম #কোরবানি #ত্যাগ #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #democratic system #economic system #politics #হেযবà§�ত তওহীদ #religious extremists #workplace #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #hossain mohammad salim #islam world #lifestyle ##MarathonHT #Marathon #hezbuttawheed #Resolving the Global Crisis #Students #হেযবুত তওহীদের #civilized’ #deterrent #world #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #মো’জেজা: #মো’জেজা: কী কেন কীভাবে? #দাজ্জালকে চিনতে হবে #মো’মেনদের #দেশকে রক্ষা #মদিনার #রাকীব আল হাসান #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #লা’নত নাকি পরীক্ষা #আদিবা ইসলাম #পহেলা বৈশাখ #সংস্কৃতির #ফেরেশতা #মানুষ সৃষ্টির #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ির #পরিণাম জাতি ভেঙে খানখান #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #মুখলেছুর রহমান সুমন #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #মুস্তাফিজ শিহাব #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #নোয়াখালীত #কোরবানি কখন কবুল হবে? #muchleka #মামলার অব্যাহতি #হাইকোর্টের রায় #গোলটেবিল বৈঠক #সংবাদ-সম্মেলন