অপপ্রচারের জবাব ও আইনি লড়াই

একযুগ পর আদালতের রায়ে বেকসুর খালাস পেলেন হেযবুত তওহীদের দুই সদস্য

29 Apr, 2025 Super Admin 823 ভিউ
একযুগ পর আদালতের রায়ে বেকসুর খালাস পেলেন হেযবুত তওহীদের দুই সদস্য

দীর্ঘ এক যুগের হয়রানির পর অবশেষে মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন হেযবুত তওহীদের দুই সদস্য মোঃ ইজাননবী ও এমরান হোসেন। সোমবার (২৮ এপ্রিল ২০২৫) তাদের বেকসুর খালাস ঘোষণা করে রায় প্রদান করে জেলা জজ আদালত।

জানা যায়, ২০১২ সালের জুলাই মাসে রাজধানীর পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৭০৩) করা হয় তাদের বিরুদ্ধে। পরবর্তীতে ওই বছরের ২৫ নভেম্বর পল্টন থানায় প্রথমে ৫৪ ধারায় এবং পরে ১৫৩/১৫৩(ক)/৫০৫/৫০৫(ক) ধারায় মামলা দায়ের করা হয়। পরে মোঃ ইজাননবী ও এমরান হোসেন উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের জুলাই মাসে হেযবুত তওহীদের দুই সদস্য মো. ইজাননবী ও এমরান হোসেন রাজধানীর গুলিস্তান সংলগ্ন হকার্স মার্কেটের পূর্ব পার্শ্বে হেযবুত তওহীদের আদর্শ সম্বলিত “আল্লাহর মোজেজা: হেযবুত তওহীদের বিজয় ঘোষণা” এবং দাজ্জালের প্রকৃত পরিচয়, ক্ষমতা, প্রতিপত্তি ইত্যাদি বর্ণনা করে দাজ্জাল ধ্বংসের বার্তা প্রচার করছিলেন এবং হেযবুত তওহীদ প্রকাশিত কিছু বই বিক্রয় ও প্রচারপত্র বিলি করছিলেন। এ সময় এলাকার কিছু লেবাসধারী উগ্রবাদী ব্যক্তি তাদের নিষিদ্ধ সংগঠনের সদস্য বলে মিথ্যা তথ্য পুলিশকে দেয়। পুলিশের টহল দল সেই তথ্যের ভিত্তিতে তাদের নিষিদ্ধ সংগঠনের সদস্য সন্দেহে আটক করে।

এসময় মোঃ ইজাননবী ও এমরান হোসেন হেযবুত তওহীদের বৈধতার স্বপক্ষে সকল কাগজপত্র প্রদর্শন করেন। পুলিশ কাগজপত্র দেখে বৈধতার ব্যাপারে নিশ্চিত হলেও তাদের নিকট থেকে উৎকোচ দাবি করে। উৎকোচ দিতে অস্বীকৃতি জানালে পুলিশ তাদের ওপর চড়াও হয় এবং সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে সোপর্দ করে। পরবর্তীতে ব্যাপক তদন্ত ও অনুসন্ধান করে কোনো অপরাধ না পাওয়ার পরও উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে প্রথমে ৫৪ ধারায় এবং পরে ১৫৩/১৫৩(ক)/৫০৫/৫০৫(ক) ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়।

দীর্ঘ তদন্ত ও অনুসন্ধানেও কোনো অপরাধের প্রমাণ না পাওয়া সত্ত্বেও মামলা চালু রাখা হয়। পরে মামলার আসামিরা উচ্চ আদালতে রিট আবেদন করেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে বিজ্ঞ আদালত সোমবার তাদের নির্দোষ ঘোষণা করে বেকসুর খালাস প্রদান করেন।

দীর্ঘদিন হয়রানির কারণে তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার দুর্বলতার ব্যাপারেও অসন্তোষ প্রকাশ করলেও আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জানিয়েছেন হেযবুত তওহীদের এই দুই সদস্য। তারা বলেন, দীর্ঘ এক যুগ পরে হলেও আমাদের হয়রানিমূলক মামলাটি মিথ্যা প্রমাণ হয়েছে। এতে আমরা বিজ্ঞ আদালতের প্রতি কৃতজ্ঞ।

হেযবুত তওহীদের কেন্দ্রীয় তথ্য সম্পাদক এসএম সামসুল হুদা বলেন, “হেযবুত তওহীদ সারা দেশে রাষ্ট্রীয় আইন মেনে কাজ করে। আমাদের কার্যক্রমে বই বিক্রি, হ্যান্ডবিল বিলি, সভা-সমাবেশ এবং সেমিনার আয়োজন করা হয়। গত ৩০ বছরে আমরা কোনো আইন ভঙ্গ করিনি এবং ভবিষ্যতেও করব না। তা সত্ত্বেও একটি মিথ্যা মামলার জন্য এক যুগ ধরে আমাদের সদস্যদের ভোগান্তি পোহাতে হলো। এটি বিচার বিভাগের একটি নেতিবাচক দিক।”

তিনি আরও বলেন, পুলিশ প্রথমে তাদেরকে ৫৪ ধারায় আটক করার পর ঘৃণা বা বিদ্বেষমূলক কাজের ১৫৩, ১৫৩(ক), ৫০৫ এবং ৫০৫(ক) ধারায় মামলা করে। কিন্তু হেযবুত তওহীদের বক্তব্য কোনোভাবেই ঘৃণা বা বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর সাথে সম্পৃক্ত নয়। আজ আদালতের রায়ে সেই বিষয়টি আবারও প্রমাণ হলো। সেই সাথে হেযবুত তওহীদের সদস্যদের বিরুদ্ধে চলমান মামলাগুলোও ষড়যন্ত্রমূলক ও মিথ্যা। আমরা চাই দ্রুত সেগুলোরও নিষ্পত্তি করা হোক।”

 

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন