ফরিদপুর প্রেসক্লাবে হেযবুত তওহীদের ইফতার ও আলোচনা সভা
উগ্রবাদ মোকাবেলায় প্রকৃত ইসলামের শিক্ষা ও আইনের শাসন’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ফরিদপুর জেলা হেযবুত তওহীদ। শনিবার বিকেলে শহরের ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক মাহবুব আলম নিক্কন।
মুখ্য আলোচকের বক্তব্যে মশিউর রহমান বলেন, মানুষের জীবনে প্রকৃত শান্তি ও সুবিচার নিশ্চিত করতে হলে সর্বক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্ব মেনে নিতে হবে। মানুষের তৈরি বিধানের পরিবর্তে একটি তওহীদভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজ থেকে সব ধরনের বৈষম্য, অবিচার ও অশান্তি দূর করা সম্ভব।
তিনি আরও বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল নিজেদের হীন স্বার্থ হাসিলের জন্য ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে উগ্রবাদ ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এই গভীর সংকট থেকে উত্তরণের জন্য ইসলামের সঠিক শিক্ষা সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরা প্রয়োজন। একই সঙ্গে রাষ্ট্র ও সমাজে আইনের শাসন নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
অনুষ্ঠানে পবিত্র রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির ওপরও জোর দেন বক্তারা। পাশাপাশি ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার পান্না বালা এবং বিল গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম প্রমুখ।
আলোচনা পর্ব শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে মাগরিবের আজান হলে উপস্থিত সকলে একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016
সাম্প্রতিক নিবন্ধ
-
আল্লাহর পথে নিজের চার সন্তানকে কোরবানি! -মুখল...
13 Oct, 2026 -
হেযবুত তওহীদের প্রস্তাবিত রাষ্ট্রব্যবস্থা মসজ...
13 Oct, 2026 -
ধর্ম রাষ্ট্রের জন্য সংকট নয়, আশীর্বাদ -ডা. জা...
13 Oct, 2026 -
রাষ্ট্রীয় জীবনে চাই ইসলাম ভিত্তি হবে তওহীদ -র...
13 Oct, 2026 -
ইসলাম যেভাবে বদলে দিয়েছিল আরবদের, পুঁজিবাদী গ...
13 Oct, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!