টাঙ্গাইলে হেযবুত তওহীদ ব্যবসায়ী ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।
টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদ ব্যবসায়ী ফোরামের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকেলে টাঙ্গাইলর সদরের বিসিক তারুটিয়াতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশিষ্ট আলেমে দ্বীন আব্দুল মজিদের কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব মশিউর রহমান । পবিত্র রমজান মাসের তাৎপর্য ও সওমের প্রকৃত শিক্ষা তুলে ধরে তিনি বলেন, শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকার নাম সওম বা রোজা নয়। বরং সওম হচ্ছে মুমিনের আত্মশুদ্ধি ও আত্মসংযমের কঠোর সাধনা।
সারা বিশ্বে মুসলমান নামক জাতি মার খাচ্ছে তার কারণ তারা আল্লাহর হুকুম বাদ দিয়ে মানুষের তৈরি জীবন ব্যবস্থা গ্রহন করেছে।
মুসলমান জাতি আবার সেরা জাতি হিসেবে বিশ্ব কে লিড দিতে পারবে যদি তারা এক কলেমার উপর ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবন সম্পদ ব্যয় করে সংগ্রাম চালায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের সভাপতি ডা : নাজম আল ইসলাম তার মুল্যবান বক্তব্যে বলেন , যুগে যুগে পৃথিবীতে যত বিপ্লব বা ইতিবাচক পরিবর্তন এসেছে, তার নেপথ্যে ছিল বিপ্লবীদের চারিত্রিক দৃঢ়তা ও আত্মসংযম। সওম মানুষকে সেই অনিবার্য চারিত্রিক গুণাবলী অর্জন করতে শেখায়, যা একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য অপরিহার্য।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তারুটিয়া বাজার ব্যবসায়ী সুমিতর সভাপতি রায়হান খান সাধারন সাধারন সম্পাদক আরফান খান
টাঙ্গাইল সদর উপজেলার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে মামুন পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন টাঙ্গাইল পৌর ইউনিট আমির আতিকুর রহমান
এছাড়া আরো উপস্থিত ছিলেন করটিয়ার ইউনিয়ন সভাপতি সবিজ খান ও বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান হামিদ প্রমুখ।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016
সাম্প্রতিক নিবন্ধ
-
হেফাজতের নিষিদ্ধের দাবি প্রত্যাখ্যান করে যা ব...
10 Aug, 2026 -
প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য...
10 Aug, 2026 -
Rising Extremist Threats Against Hizbut Tawhe...
07 Aug, 2026 -
নোয়াখালীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার,...
02 Aug, 2026 -
নোয়াখালীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতে ইস...
02 Aug, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!