ইফতার মাহফিল

বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের ইফতার মাহফিল

14 Mar, 2026 Super Admin 469 ভিউ
বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের ইফতার মাহফিল

বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের ইফতার মাহফিল

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরাম জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে জেলা শহরের দলীয় কার্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা ছাত্র ফোরামের সভাপতি ফারজানা আক্তার সুমাইয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের বরিশাল জেলা সভাপতি লোকমান হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ভাষা আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানেও শিক্ষার্থীরা নিজেদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছেন। তাঁরা একটি বৈষম্যহীন ও ন্যায়বিচারপূর্ণ রাষ্ট্র চেয়েছিলেন। কিন্তু তাঁদের এই বিপ্লব হাইজ্যাক করা হয়েছে। স্বার্থান্বেষী মহল নিজেদের হীন স্বার্থে ছাত্রদের এই ত্যাগকে ব্যবহার করেছে।”

তিনি আরও বলেন, “তরুণ শিক্ষার্থীদের কাছে সঠিক আদর্শ না থাকার কারণেই যারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, তাদের অনেকেই আজ টাকার কাছে মাথা নত করেছে। হেযবুত তওহীদের কাছে সেই কালজয়ী আদর্শ রয়েছে, যা দিয়ে গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়া সম্ভব। যে আদর্শ ধারণ করে ক্রীতদাস বেলাল (রা.) গভর্নর হয়েছিলেন, সেই আদর্শ ধারণ করলেই একটি বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ সম্ভব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় ছাত্র ফোরামের সভাপতি মাআজ বিন জসিম, বরিশাল জেলার সহ-সভাপতি খোকন হাওলাদার এবং বিভাগীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ আরিফ প্রমুখ।

বক্তারা শিক্ষাঙ্গন ও দেশের বর্তমান চরম অবক্ষয়ের চিত্র তুলে ধরে বলেন, “আমরা এমন একটি ভয়াবহ সময় পার করছি, যেখানে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শিক্ষকরা তাঁদের ছাত্রদের কাছে অনিরাপদ বোধ করছেন। দেশের প্রতিটি সেক্টর ধ্বংসের দ্বারপ্রান্তে। পবিত্র মাহে রমজানেও সীতাকুণ্ডে ছয় বছরের একটি শিশুকে দলবেঁধে ধর্ষণ করে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। সমাজ আজ আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে।”

মুসলিম বিশ্বের প্রেক্ষাপট তুলে ধরে তাঁরা বলেন, “সারা বিশ্বে আজ মুসলমানরা চরমভাবে নির্যাতিত। তাদের হত্যা, উদ্বাস্তু এবং নারীদের ধর্ষণ করা হচ্ছে। বাংলাদেশসহ সারা বিশ্বের এই অশান্ত পরিস্থিতির একমাত্র কারণ হলো—মানুষ আল্লাহকে একমাত্র হুকুমদাতা হিসেবে প্রত্যাখ্যান করেছে। মানুষের তৈরি মানব-রচিত জীবনব্যবস্থা দিয়ে কখনোই শান্তি আসেনি, আর আসবেও না। এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ আল্লাহর দেওয়া জীবনব্যবস্থায় ফিরে আসা।”

আলোচনা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সার্বিক শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে মাগরিবের আজান হলে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি