সভা সমাবেশ

নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন, নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ

21 Aug, 2025 Super Admin 763 ভিউ
নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন, নিরলস সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ

“চলমান আগ্রাসন থেকে মুসলমানদের রক্ষার উপায়: তওহীদের উপর ঐক্যবদ্ধ হওয়া” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সোনাইমুড়ী উপজেলার শহীদী জামে মসজিদ প্রাঙ্গণে নোয়াখালী জেলা হেযবুত তওহীদের উদ্যোগে এই দিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়। সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে সম্মেলনস্থল মুখরিত হয়ে ওঠে।

সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

প্রধান অতিথির ভাষণে এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বিশ্বব্যাপী মুসলিমদের বর্তমান সংকটময় পরিস্থিতি তুলে ধরে বলেন, আজ বিশ্বজুড়ে মুসলিম জাতি চরম নির্যাতন ও নিপীড়নের শিকার। এই অপমানজনক পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র উপায় হলো মুসলিম বিশ্বের ঐক্য। ঐক্যবদ্ধ হতে না পারলে মুসলিমদের মুক্তির আর কোনো পথ খোলা নেই।

Post Image

তিনি মুসলিমদের অভ্যন্তরীণ বিভেদকে এই সংকটের মূল কারণ হিসেবে চিহ্নিত করে বলেন, দুঃখজনক হলেও সত্য, মুসলিম জাতি আজ নানা ফেরকা, মাজহাব এবং দল-উপদলে বিভক্ত হয়ে পড়েছে। তারা একে অপরের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত। এই আত্মঘাতী বিভক্তি মুছে ফেলে মুসলিমদেরকে এক কালেমার পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।

ঐক্যের মূল ভিত্তি কী হবে, তা ব্যাখ্যা করে হেযবুত তওহীদের এমাম বলেন, “লা ইলাহা ইল্লাল্লাহ- অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা, বিধানদাতা নেই- তওহীদের এই ঘোষণাই হতে পারে মুসলিম বিশ্বের মুক্তির মূলমন্ত্র। এই এক ঘোষণার উপর পুরো মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। তবেই আল্লাহর সাহায্য আসবে এবং মুসলিমরা তাদের হারানো গৌরব ফিরে পাবে।”

সম্মেলনে উপস্থিত সংগঠনের হাজারো নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এক আবেগঘন আহ্বান জানান। তিনি বলেন, “হেযবুত তওহীদের এই ঐক্যের আহ্বান, ইসলামের এই বাস্তবিক শিক্ষা আজ বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। একটি শান্তিময় ও সম্প্রীতির সমাজ গড়ে তোলার জন্য আপনাদের জীবন ও সম্পদ উৎসর্গ করে নিরলস সংগ্রাম চালিয়ে যেতে হবে।”

ইসলামের প্রকৃত শিক্ষার আলোকে সমাজ গড়ে তুলতে সংগঠনের সদস্যদেরকে জীবন ও সম্পদ উৎসর্গ করে সংগ্রাম করে যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সুলতানা রাজিয়া, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপ সম্পাদক ও চাষীরহাট শহীদী জামে মসজিদের খতিব রাকিব আল হাসান প্রমুখ।

দিনব্যাপী এই সম্মেলনে নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরুষদের পাশাপাশি নারী কর্মীদের স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খল অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দিনভর বিভিন্ন কর্মসূচিতে তওহীদের আলোকে সমাজ গঠনে কর্মীদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 193 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 104 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 10 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 33 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন