সভা সমাবেশ

গুলিস্তানে কর্মী সম্মেলনে ধর্মব্যবসার বিরুদ্ধে গণজোয়ার

12 Mar, 2023 Super Admin 760 ভিউ
গুলিস্তানে কর্মী সম্মেলনে ধর্মব্যবসার বিরুদ্ধে গণজোয়ার

রাজধানীর প্রাণকেন্দ্র গুলিস্তানে হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় কর্মী সম্মেলনে ‘ধর্মব্যবসার ঠিকানা বাংলাদেশে হবে না’, ‘উগ্রবাদের বিরুদ্ধে, লড়তে হবে একসাথে’, ‘আমরা সবাই ভাই-ভাই, ভেদাভেদ ভুলে যাই’– এসব স্লোগানে হাজার হাজার নেতাকর্মী যোগ দিয়েছে। তারা বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে সমাবেশস্থলে দলে দলে সুশৃঙ্খলভাবে প্রবেশ করে। গত শনিবার গুলিস্তানে কাজী বশির মিলনায়তন প্রাঙ্গণে হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

হেযবুত তওহীদের ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা ও এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ।

সকাল নয়টায় পবিত্র কোর’আন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শুরুতেই হেযবুত তওহীদের বিভাগীয় সভাপতিগণ একে একে শুভেচ্ছা বক্তব্য দেন। এসময় তাদের বক্তব্যে দলটির সুদীর্ঘ পথচলার বিপ্লবী ঘটনাপ্রবাহ, ধর্মব্যবসায়ী শ্রেণি কর্তৃক মিথ্যা অপপ্রচারের নিন্দা, অনলাইন-অফলাইনে হেযবুত তওহীদের এমাম ও সদস্যদের হত্যার হুমকির প্রতিবাদ এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদের স্বর উঠে আসে। সভাপতির বক্তব্যে বিগত বছরে হেযবুত তওহীদের নিবেদিতপ্রাণ বেশ কয়েকজন সদস্যের অকালমৃত্যুতে শোকপ্রস্তাব পেশ করা হয়। সম্মেলনে গত বছর পাবনায় উগ্রবাদীদের হামলায় নিহত শহীদ সুজনের ভাই মো. ইয়াকুব মণ্ডল তাঁর স্মৃতিচারণ করেন। এসময় পুরো সমাবেশস্থলে এক আবেগঘণ পরিবেশের সৃষ্টি হয়।

Post Image

বেলা এগারোটায় প্রধান অতিথির বক্তব্যের পূর্বে ঢাকা বিভাগের পক্ষ থেকে সভাপতির নেতৃত্বে হেযবুত তওহীদের এমামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় মুহুর্মুহু করতালি ও স্লোগানে প্রকম্পিত হয় পুরো অনুষ্ঠানস্থল। প্রধান অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের এমাম প্রায় ৩০টি বিষয়ের উপর দীর্ঘ দুই ঘণ্টা বক্তব্য দেন। এসময় নেতাকর্মীদের আগামী দিনে দল পরিচালনায় বিভিন্ন দিক-নির্দেশনা দেন।

হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, “একাত্তরে লাখো প্রাণের বিনিময়ে স্বাধীন হওয়া প্রিয় জন্মভূমি বাংলাদেশকে নিয়ে আজকে গভীর চক্রান্ত চলছে। পশ্চিমাদের অনুকরণে তৈরি হওয়া পুঁজিবাদী, গণতান্ত্রিক, সেক্যুলার আদর্শনির্ভর রাজনৈতিক দলগুলোর হানাহানি, সংঘাত, অসুস্থ প্রতিযোগিতা দেশকে শেষ করে দিচ্ছে। এদিকে পবিত্র ধর্ম ইসলামকে আশ্রয় করে তৈরি হওয়া বিভিন্ন দল-উপদল নিজেদের মধ্যে হানাহানি-রক্তারক্তিতে লিপ্ত। কয়েকদিন পরপর একেকটা ইস্যু সৃষ্টি করে দেওয়া হচ্ছে। সেইসব ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য হামলা, জ্বালাও পোড়াও ইত্যাদি ঘটনা ঘটে চলেছে। এমনি একটি পরিস্থিতিতে সত্যের মশাল নিয়ে জীবন ও সম্পদের ঝুঁকি নিয়ে মানুষের মুক্তির জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে হেযবুত তওহীদ।”

Post Image

তিনি বলেন, “বর্তমানে দেখা যাচ্ছে, হঠাৎ করে কোনো এক মসজিদে জুমার নামাজ শেষে হাজার হাজার মুসল্লি একত্রিত হয়ে নির্দিষ্ট কোন ফেরকা বা তরিকার মানুষের উপরে হামলা করছে। বাড়িঘর জ্বালিয়ে-পুড়িয়ে দিচ্ছে। এ ধরনের ঘটনার ফলে সাধারণ মানুষ হতাহত হচ্ছে, রাষ্ট্রের সম্পদ ও অর্থের অপচয় হচ্ছে এবং আন্তর্জাতিক মহলের কাছে রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নেতিবাচক ধারণার সৃষ্টি হচ্ছে। এসব ঘটনা একদিনে হয়নি বরং একটি নির্দিষ্ট শ্রেণি বছরের পর বছর ধরে পরিকল্পিতভাবে হ্যান্ডবিল রচনা করে, অপপ্রচারমূলক বক্তব্য দিয়ে, কথা টুইস্ট করে কোর’আন-হাদিসের মিথ্যা ব্যাখ্যা দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে উস্কানি দিতে থাকে। তারা নিজেদেরকে ইসলামের কর্তৃপক্ষ, নায়েবে নবী মনে করে এবং তারা না থাকলে ইসলাম থাকবে না- এই ধরনের একটি ভাবমূর্তি জনগণের সামনে প্রকাশ করে। এসব করে তারা একটি প্রেক্ষাপট রচনা করে। নির্দিষ্ট দিন-তারিখ ঠিক করে, কারা হামলা করবে, কবে হামলা করবে, সব ঠিকঠাক করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। ঘটনা কি ঘটবে তারা তা আগে থেকেই জানে এবং তারা সেভাবেই বিবৃতি দিতে থাকে।”

Post Image

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোন রাষ্ট্রের জন্য এই ধরনের লক্ষণ ভালো নয়। কোন রাষ্ট্রে এ ধরনের কার্যক্রম চললে সেই রাষ্ট্র বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের আসনে আসীন হতে পারে না এবং একদিন ধীরে ধীরে রাষ্ট্রের অস্তিত্ব থাকে না, সভ্যতা ধ্বংস হয়ে যায়। অতীতের সভ্যতা গুলো এভাবে ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এসব উগ্রবাদী সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করতে হবে। তাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার ভূমিকা পালন করতে প্রচার-প্রচারণা চালাতে হবে। এসময় তিনি সরকারের প্রতি ৬ দফা দাবি উপস্থাপন করেন।

হেযবুত তওহীদের এমামের বক্তব্যের পর প্রথম অধিবেশন শেষ হয়। বেলা ৩টায় দুপুরের খাবারের বিরতির পর দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের উপদেষ্টামণ্ডলীর প্রধান খাদিজা খাতুন, নারী এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী। পরে মঞ্চে উপবিষ্ট অতিথিরা তওহীদ প্রকাশন থেকে প্রকাশিত ‘পন্নী পরিবারের গৌরবজ্জ্বল ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠান শেষে হেযবুত তওহীদের এমামের নেতৃত্বে বিশাল মিছিল বের হয়। সেখানে সম্মেলনে আসা বিভিন্ন নেতাকর্মীরা রঙ-বেরঙের ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন। এসময় তারা ধর্মব্যবসা, সাম্পদ্রায়িকতা, উগ্রবাদের বিরুদ্ধে নিজেদের সোচ্চার অবস্থান জানান দিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানের শব্দে প্রকম্পিত হয় পুরো এলাকা। মিছিলটি সম্মেলনস্থল থেকে বের হয়ে গুলিস্তার গোলচত্বর হয়ে বঙ্গভবনের সামনে দিয়ে প্রদক্ষিণ করে পুনরায় সম্মেলনস্থলে এসে শেষ হয়।

Post Image

সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন হেযবুত তওহীদের রংপুর ও রাজশাহী বিভাগের সভাপতি মো. মশিউর রহমান, চট্টগ্রাম বিভাগীগের সভাপতি মো. নিজাম উদ্দিন, ময়মনসিংহ বিভাগের সভাপতি এনামুল হক বাপ্পা, বরিশাল বিভাগের সভাপতি আল-আমিন সবুজ, খুলনা (অঞ্চল-১) বিভাগের সভাপতি মোতালিব খান, খুলনা (অঞ্চল-২) বিভাগের সভাপতি মো. শামসুজ্জামান মিলন, সিলেট বিভাগের সভাপতি মো. আলী হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন রব্বানী, ঢাকা বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক তাসলিমা ইসলাম, ঢাকা মহানগর প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক মেসবাউল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা সভাপতি ইউনুস মিয়া, বৃহত্তর মিরপুরের সভাপতি আব্দুল হক বাবুল, বৃহত্তর যাত্রাবাড়ীর সভাপতি ওলিউল্লাহ, সাভার থানা সভাপতি সোহেল তালুকদার প্রমুখ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন হেযবুত তওহীদের তথ্য সম্পাদক এস এম সামসুল হুদা ও শিক্ষা ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সম্পাদক শাহনেওয়াজ খান রিপন।

Post Image

Post Image

Post Image

 

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন