সভা সমাবেশ

গাজীপুরে গুজব-সন্ত্রাসবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

04 Dec, 2021 Super Admin 369 ভিউ
গাজীপুরে গুজব-সন্ত্রাসবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুরে গুজব, সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৩ ডিসেম্বর ২০২১ইং শুক্রবার বিকালে গাজীপুর চৌরাস্তায় ভাওয়াল কনভেনশন সেন্টারে হুজুগ, গুজব, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা হেযবুত তওহীদের সভাপতি মোহাম্মদ শাহজাহান প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম ধর্মের নানা বিকৃত ব্যাখ্যা দিয়ে ধর্মবিশ্বাসী মানুষকে গুজব, হুজুগ, সন্ত্রাস ও জঙ্গিবাদের দিকে ধাবিত করছে একটি স্বার্থান্বেষী মহল। তাদের এই অপতৎপরতা রোধ করতে হলে ধর্মবিশ্বাসী মানুষের সামনে ইসলামের সঠিক আদর্শ তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় আমির ডাক্তার মাহবুব আলম মাহফুজ, নারী বিভাগের প্রধান ও দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সুলতানা রাজিয়া কনিকা, হেযবুত তওহীদের মিডিয়া বিভাগের প্রধান ও দৈনিক বজ্রশক্তির সম্পাদক এসএম সামসুল হুদা, সিলেট বিভাগীয় আমীর আলী হোসেন সহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ। এসময় গাজীপুরের বিভিন্ন প্রান্ত থেকে আগত হেযবুত তওহীদের কর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে ওঠে গাজীপুর ভাওয়াল কনভেনশন সেন্টার।

 

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4