আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

কুমিল্লায় হেযবুত তওহীদ এর উদ্যোগে সমাবেশ ও র‌্যালী

26 Jul, 2016 Super Admin 547 ভিউ
কুমিল্লায় হেযবুত তওহীদ এর উদ্যোগে সমাবেশ ও র‌্যালী

২৬ জুলাই ২০১৬ বিকাল ৪টায় কুমিল্লার সদর উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড চৌরাস্তার মোড়ে হেযবুত তওহীদের উদ্যোগে এক সমাবেশের আয়োজন করা হয়। হেযবুত তওহীদের সাথে একাত্মতা ঘোষণা করে এ র‌্যালিতে অংশগ্রহণ করেন কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সমাবেশে হেযবুত তওহীদের কুমিল্লা জেলা আমির আইমান আহমেদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের মুখপাত্র ও বজ্রশক্তি পত্রিকার নির্বাহী সম্পাদক মো. শফিকুল আলম উখবাহ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আনিসুর রহমান, মহানগর যুবলীগ নেতা দুলাল হোসেন অপু, মহানগর যুবলীগ নেতা শফিউল আজম শফি, দেলোয়ার হোসেন, সদর দক্ষিণ উপজেলার সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার, মহানগর যুবলীগ নেতা রামুদাসহ আরো অনেক নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ‘আজকে যারা ইসলামের নাম ব্যবহার করে সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকান্ড করছেন তাদের ইসলাম আর আল্লাহ ও তার রাসুল (স:) এর ইসলাম এক নয়। এ মহাসত্যটি আজকে জাতির সামনে পরিষ্কারভাবে উপস্থাপন করতে হবে। জঙ্গিবাদ নির্মূলে প্রত্যেককে নিজ-নিজ অবস্থান থেকে সচেতন হয়ে কাজ করতে হবে প্রত্যেকটি মানুষের মাঝে ধর্মের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দিতে হবে। ১৬ কোটি বাঙ্গালিকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে হবে।’

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4