আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

নরসিংদীর শিবপুরে জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও র‌্যালী

26 Jul, 2016 Super Admin 642 ভিউ
নরসিংদীর শিবপুরে জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও র‌্যালী

২৬ জুলাই ২০১৬ নরসিংদীর শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের নোয়াদিয়া কে. এইচ. উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ১৪ দল কর্র্তৃক সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা ও হেযবুত তওহীদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। আইয়ুবপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান সরকারে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত হিসেবে ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন-অর-রশিদ খান।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভৃইয়া (রাখিল), শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম হোসেন, হেযবুত তওহীদের নরসিদী জেলা আমির মাসুদুর রহমান জুয়েল, আইয়ুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজ আহম্মেদ ভূইয়া, সহ-সভাপতি আরমান মিয়া. যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাইমুল ইসলাম, সাধারণ সম্পাদক জব্বার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে হেযবুত তওহীদের উদ্যোগে একটি বিশাল র‌্যালি নিয়ে নোয়াদিয়া বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র‌্যালিতে হেযবুত তওহীদের কর্মীদের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4