আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

কুষ্টিয়ায় সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও র‌্যালী

26 Jul, 2016 Super Admin 496 ভিউ
কুষ্টিয়ায় সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও র‌্যালী

ধর্মীয় সংস্কারমূলক অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের উদ্যোগে সন্ত্রাস- জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও র‌্যালী আয়োজন করে কুষ্টিয়া জেলা শাখা। ২৬ জুলাই ২০১৬ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সামনে এ র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালীটি কুষ্টিয়া শহরের এন এস রোড, বক চত্বর, শাপলা চত্বর, মজমপুর গেট প্রদক্ষিন করে, শহীদ মিনার ডিসি কোর্ট চত্বরে শেষ হয়। র‌্যালী শেষে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, হেযবুত তওহীদের কুষ্টিয়া জেলা আমির হান্নান খান।

তিনি তার বক্তব্যে বলেন সকল প্রকার অন্যায়-অশান্তি ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, জঙ্গিবাদ নির্মূলে প্রত্যেককে নিজ-নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। ধর্মের প্রকৃত শিক্ষা প্রত্যেকটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। ১৬ কোটি বাঙ্গালীকে আজ ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ মুক্ত সোনার বাংলা গড়ে তুলতে হবে। জঙ্গি ও সন্ত্রাসবাদ কোন ধর্মই সর্মথন করে না, জঙ্গিবাদ কোন ধর্মের শিক্ষা হতে পারে না।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4