সভা সমাবেশ

এবার মানিকগঞ্জে গড়পাড়ায় আলোচনা সভা

23 May, 2015 Super Admin 945 ভিউ
এবার মানিকগঞ্জে গড়পাড়ায় আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি, মানিকগঞ্জ:
গত শুক্রবার দৈনিক দেশেরপত্রের উদ্যোগে মানিকগঞ্জে গড়পাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন গড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো: আফছার সরকার, দৈনিক দেশেরপত্রের মানিকগঞ্জ জেলার বিশেষ প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে মো: জাহাঙ্গীর আলম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- আমরা ১৬ কোটি মানুষ ৩২ কোটি হাত যদি ঐক্যবদ্ধ হই পৃথিবীর কারো শক্তি নেই আমাদের উপর মাথা তুলে দাঁড়ায়। আজ যে মারামারি-হানাহানি, জ্বালাও-পোড়াও চলছে এতে আমরাই আমাদের সম্পদ ধ্বংস করছি। তাই আসুন আমরা বিভেদ ভুলে ১৯৭১ সালে যেভাবে আমরা এক্যবদ্ধ হয়েছিলাম ঠিক সেইভাবে এখন ঐক্যবদ্ধ হই। আপনারা আপনাদের ভাই, বন্ধু, আত্মীয়দের বোঝান, আর মারামারি-হানাহানি নয়। তোমরা কাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছো? ওরাতো তোমাদেরই ভাই, বন্ধু, আত্মীয়। আলোচনা সভা শেষে জনসচেতনতার লক্ষ্যে “ধর্ম ব্যবসা এবং ধর্ম নিয়ে অপ-রাজনীতির ইতিবৃত্ত” শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
 

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4