হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও তারুণ্যের উচ্ছ্বাসের মধ্য দিয়ে রাজধানীতে পালিত হয়েছে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার সকালে রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে দিনব্যাপী এই প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বর্তমান রাষ্ট্রব্যবস্থার সমালোচনা করে বলেন, প্রচলিত ব্যবস্থা মানুষের শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তরুণরা বিভিন্ন সময়ে পরিবর্তনের জন্য আন্দোলন ও বিপ্লবে অংশ নিয়েছে, কিন্তু এতে মানুষের ভাগ্যের কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। তিনি বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য শুধু নেতৃত্বের পরিবর্তন যথেষ্ট নয়; এর জন্য পুরো ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন।
তিনি এই ব্যবস্থা পরিবর্তনের সংগ্রামে দেশের তরুণ ও ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সভাপতি রাদ উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, ঢাকা বিভাগীয় কো-অর্ডিনেটর জাকারিয়া মাহাথির, হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, এসএম সামসুল হুদা, ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন প্রমুখ।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দুই হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সম্মেলনে ছাত্র ফোরামের কার্যক্রম, তরুণ সমাজের ভূমিকা এবং সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় পরিবর্তনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016
সাম্প্রতিক নিবন্ধ
-
হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার...
28 Sep, 2026 -
হেযবুত তওহীদের আকিদা ও দৃষ্টিভঙ্গি
21 Sep, 2026 -
ছাত্র, তুমি কার হাতিয়ার?
20 Sep, 2026 -
মুসলিম উম্মাহর অধঃপতন ও আলেমদের দায়বদ্ধতা
20 Sep, 2026 -
রাজধানীতে হেযবুত তওহীদ ওলামা ফোরামের মানববন্ধ...
16 Sep, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!