নারী বিষয়ক কার্যক্রম

হেযবুত তওহীদের নারীদের উপর উগ্রবাদী হামলা বিক্ষুব্ধ নারীদের শ্লোগানে প্রকম্পিত প্রেসক্লাব

24 Jan, 2023 Super Admin 1058 ভিউ
হেযবুত তওহীদের নারীদের উপর উগ্রবাদী হামলা বিক্ষুব্ধ নারীদের শ্লোগানে প্রকম্পিত প্রেসক্লাব

দেশের বিভিন্ন জেলায় নারী কর্মীদেরকে হেনস্তা করার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ করেছে হেযবুত তওহীদ। হাজার হাজার বিক্ষুব্ধ নারী এ প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে তাদের উপর সহিংস আচরণের জন্য ধর্মব্যবসায়ী ফতোয়াবাজ গোষ্ঠীকে দায়ী করেন এবং এর সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। ঢাকা মহানগরী হেযবুত তওহীদের নারী শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল দশটায় এ বিক্ষোভ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। হেযবুত তওহীদের কেন্দ্রীয় নারী বিভাগের সম্পাদক রুফায়দাহ পন্নীসহ আরো নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
.
হেযবুত তওহীদের বক্তব্য অনুযায়ী এ আন্দোলনের কর্মীরা বিগত ২৮ বছর ধরে ইসলামের প্রকৃত শিক্ষা জাতির সামনে তুলে ধরে ইসলামের নামে প্রচলিত যাবতীয় সন্ত্রাস, জঙ্গিবাদ, স্বার্থের রাজনীতি, ধর্মব্যবসা, গুজব-হুজুগ উন্মাদনা সৃষ্টি করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করে আসছে। এ লক্ষ্যে তারা দৈনিক দেশেরপত্র ও দৈনিক বজ্রশক্তি পত্রিকায় তাদের বক্তব্য প্রকাশ করছে। এই পত্রিকা এবং আন্দোলনের প্রকাশনা সামগ্রী যেমন বই গুলো নিয়ে যখন হেযবুত তওহীদের নারী ও পুরুষ সদস্যগণ দেশের বিভিন্ন এলাকায় প্রচারকার্যে নামছেন তখন তাদেরকে বে-আইনীভাবে বাধা প্রদান করছে ধর্মীয় লেবাসধারী, মাদ্রাসাশিক্ষিত, আলেম দাবিদার শ্রেণিটি যারা নিদেরকে ইসলামের কর্তৃপক্ষ বলে মনে করে এবং অন্য কারো ইসলামের কথা বলার অধিকার আছে বলে স্বীকার করে না। এই শ্রেণিটি হেযবুত তওহীদের বক্তব্যের কোনো দলিলভিত্তিক ও যুক্তিযুক্ত জবাব দিতে না পেরে আন্দোলনের প্রচারকর্মীদের উপর শারীরিকভাবে হামলা চালায়। কখনও কখনও তারা মসজিদের মাইকে মিথ্যা গুজব রটিয়ে দিয়ে স্থানীয় ধর্মবিশ্বাসী মুসুল্লিদেকে উত্তেজিত করে তোলে। এতে করে ধর্মীয় উন্মাদনা ও সন্ত্রাসের শিকার হয়ে হতাহত হন আন্দোলনের বহু সদস্য-সদস্যা। এ সকল বে-আইনী হামলার প্রতিবাদ জানাতেই তারা মঙ্গলবার সমবেত হন প্রেসক্লাব প্রাঙ্গণে।
.
বিগত তিন মাসে হেযবুত তওহীদের নারীরা প্রায় ৩০টি স্থানে ধর্মব্যবসায়ী গোষ্ঠীর হিংস্রতার শিকার হয়েছেন বলে জানান আন্দোলনের নারী বিভাগীয় সম্পাদক রুফায়দাহ পন্নী। তিনি বলেন, ‘হেযবুত তওহীদের সদস্যরা যখন ইসলামের প্রকৃত শিক্ষাগুলো তুলে ধরতে আন্দোলনের প্রকাশনা সামগ্রী নিয়ে প্রচারকার্যে যাচ্ছে, তখন এই আলেম ওলামা দাবিদার কট্টরপন্থী মোল্লাশ্রেণির লোকেরা বিনা উস্কানিতে তাদেরকে বাধা দিচ্ছে, তাদের কাছ থেকে পত্রিকা বই ছিনিয়ে নিচ্ছে, মেরে আহত রক্তাক্ত করছে। বিগত আটাশ বছরে এভাবে সাড়ে চারশতাধিক স্থানে হামলার শিকার হয়েছেন আমাদের সদস্যরা। তাদের হাতে আমাদের পাঁচজন সদস্য-সদস্যা নির্মমভাবে শহীদ হয়েছেন। গত কয়েক মাসের মধ্যে অন্তত তিরিশটি জায়গায় তারা হামলা চালিয়েছে। অধিকাংশ হামলাই করা হয়েছে আমাদের নারী কর্মীদের ওপর যদিও তারা রাষ্ট্রীয় আইন, সামাজিক শালীনতা ও ধর্মীয় বিধিনিষেধ মেনেই প্রচারকার্যে অংশগ্রহণ করেন। প্রত্যেকটি ঘটনায় স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু ধর্মান্ধ মানুষের ধর্মীয় অনুভূতির কলকাঠি যাদের হাতে সেই লেবাসধারী আলেম দাবিদার গোষ্ঠীর বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। মনে হয় সরকার, প্রশাসন, রাষ্ট্রযন্ত্র তাদের ফতোয়া সন্ত্রাসের কাছে অসহায়।’
.
হেযবুত তওহীদ ঢাকা মহানগরীর নারী বিষয়ক সম্পাদক তাসলিমা ইসলাম বলেন, ‘আমরাও স্বাধীন বাংলাদেশের আইন মান্যকারী নাগরিক। সংবিধানমতে আমাদেরও ধর্মীয় মত প্রকাশ ও প্রচারের অধিকার রয়েছে। দীন ইসলামের দাওয়াত দেওয়া আমাদের ঈমানি কর্তব্য ও সাংবিধানিক অধিকার। আল্লাহ-রসুলের ইসলাম নারীদেরকে সকল জাতীয়, সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করার অধিকার দিয়েছে, তাদের শিক্ষা, যোগ্যতা, অভিজ্ঞতা, জ্ঞান, সাহসের স্বীকৃতি দিয়েছে এবং সেগুলোকে বিকশিত করার পরিবেশ নিশ্চিত করেছে। আজ বিকৃত ফতোয়ার জালে বন্দী করে নারীদের সেই অধিকার ও যোগ্যতাকে ধ্বংস করে ফেলা হয়েছে। তারা এখন নিজেদের সেই অধিকার সম্পর্কেও অজ্ঞ। হেযবুত তওহীদ আপ্রাণ চেষ্টা করছে ইসলামের সেই সঠিক আকিদা ও ইতিহাস তুলে ধরে সমাজকে ইসলামের প্রকৃত শিক্ষার আলোয় আলোকিত করতে।’
.
বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য দেন হেযবুত তওহীদের তথ্য বিভাগীয় সম্পাদক এস এম শামসুল হুদা, ঢাকা মহানগরী বিভাগীয় আমির ডা. মাহবুব আলম মাহফুজ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী। কেন্দ্রীয় নারী বিভাগের নেত্রীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দিল আফরোজ, ইলা ইয়াসমিন, আয়েশা সিদ্দিকা, শাকিলা আলম, আফরোজা শবনম, সুমাইয়া আক্তার, আফরোজা মুনির প্রমুখ। সমাবেশের পর একটি র্যালিতে অংশ নেন নেতাকর্মীবৃন্দ। ধর্মব্যবসা, ধর্মান্ধতা, জঙ্গিবাদ, গুজব-সন্ত্রাস ও ফতোয়াবাজি করে নারীদেরকে বাক্সবন্দী করার বিরুদ্ধে শ্লোগান তোলা হয়। হেযবুত তওহীদের নারীদের শ্লোগানে প্রকম্পিত ওঠে রাজপথ। র্যালিটি তোপখানা রোড প্রদক্ষিণ করে আবার জাতীয় প্রেসক্লাবের সামনে এসে সমাপ্ত হয়। পুরো অনুষ্ঠানটি আদিবা ইসলামের সঞ্চালনায় হেযবুত তওহীদের অফিসিয়াল পেইজে লাইভ সম্প্রচারিত হয়।

 

Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post ImagePost Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image Post Image

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 193 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 104 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 10 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 33 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন