অনুষ্ঠান ও কর্মসূচি

চরমোনাই-হেযবুত তওহীদ মুখোমুখি অবস্থানে উত্তপ্ত বরিশাল

24 Jan, 2023 Super Admin 294 ভিউ
চরমোনাই-হেযবুত তওহীদ মুখোমুখি অবস্থানে উত্তপ্ত বরিশাল

সম্প্রতি বরিশাল মহানগরে হেযবুত তওহীদের একটি কর্মী সমাবেশকে কেন্দ্র পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সেই সমাবেশকে বানচাল করার উদ্দেশ্যে চরমোনাইয়ের অনুসারীদের রাস্তায় নেমে আসা, প্রশাসনকে হুমকি-ধামকি, সহিংসতা সৃষ্টির চেষ্টা- এই উত্তপ্ত পরিস্থিতির জন্ম দিয়েছে। এদিকে হেযবুত তওহীদের সদস্যরা এই ঘটনার প্রতিবাদে রাজপথে শান্তিপূর্ণ মিছিল, মানববন্ধন কর্মসূচি ও সংবাদ সম্মেলন করেছে। তারা এই সহিংস পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে।

জানা গেছে, গত ১৪ জানুয়ারি বরিশাল বিভাগের কমিটি গঠনের জন্য জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক কর্মী সভার আয়োজন করে হেযবুত তওহীদ। এর প্রস্তুতি হিসেবে বরিশালের ডিসি, পুলিশ কমিশনার, পুলিশ সুপারসহ সরকারের যাবতীয় দপ্তর থেকে লিখিত অনুমতি নেওয়া হয়। কিন্তু অনুষ্ঠানের দিন চরমোনাই ইসলামী আন্দোলনের নেতা মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, ইসলামী আন্দোলন বরিশালের মুখপাত্র আব্দুল্লাহ্ আল মামুন টিটু, বরিশাল মহানগর সেক্রেটারী মুফতি সৈয়দ নাসির আহম্মেদ কাওসার, জয়েন্ট সেক্রেটারী মাওলানা মো. আবুল খায়ের এর নেতৃত্বে ২০-২৫ জন লোক গিয়ে থানা ঘেরাও করে। তারা থানায় গিয়ে অনুষ্ঠান বন্ধ করতে চাপ সৃষ্টি করে। এবং যেকোন অপ্রীতিকর ঘটনায় প্রশাসনকে দায়ভার নিতে হবে বলে হুমকি দেয়। এদিকে সম্মেলনের দিন সকাল থেকেই তারা অনুষ্ঠানস্থলের আশেপাশে লাঠিসোটা নিয়ে অবস্থান করে ও উস্কানিমূলক বক্তব্য দেয়। ফলে নগরীতে যানজট দেখা যায়। সংঘাতের আশঙ্কায় অনেকে দোকানের শাটার নামিয়ে দেয়। পুরো নগরী স্থবির হয়ে পড়ে।

থানা পুলিশের পক্ষ থেকে হেযবুত তওহীদের নেতাদের সেদিন সম্মেলন না করার অনুরোধ জানানো হয়। আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা সম্মেলন স্থগিত রাখে। তবে এই অন্যায়, জোরজবরদস্তিমূলক কার্যক্রমের প্রতিবাদে হেযবুত তওহীদের স্থানীয় নেতাকর্মীরা রাজপথে নেমে আসে। তারা বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে একটি মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজ। মানববন্ধনে তিনি বলেন, “শিল্পকলা একাডেমিতে আমাদের অনুষ্ঠান বন্ধ করতে চরমোনাই পীরের অনুসারীরা যেভাবে উদ্ধত ও উচ্ছৃঙ্খল আচরণ করেছে এবং থানায় গিয়ে যেভাবে প্রশাসনকে হুমকি-ধামকি দিয়েছে তা নজীরবিহীন। অবস্থাদৃষ্টে মনে হয়েছে, প্রশাসন তাদের অন্যায্য দাবির কাছে নত স্বীকার করেছে। কারণ আমরা প্রশাসনের সব ধরনের অনুমতি নিয়েই সভা করার প্রস্তুতি নিয়েছি। তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনকে আরো শক্ত হাতে পরিস্থিতি মোকাবেলা করার অনুরোধ করছি। তা নাহলে ভবিষ্যতে তারা আরো অচলাবস্থার সৃষ্টি করবে, যার সামাল দেওয়া দুঃসাধ্য হয়ে পড়বে।” মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে বরিশাল সদর রোড প্রদক্ষিণ করে জেলখানা মোড়ে গিয়ে শেষ হয়।

এদিকে হেযবুত তওহীদের এই বিক্ষোভ কর্মসূচি দেখে চরমোনাইয়ের অনুসারীরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা সেদিন সন্ধ্যার পর হেযবুত তওহীদের উপজেলা কার্যালয়গুলোর সামনে লোক জড়ো করে অবস্থান নেয়। এছাড়াও মসজিদে মসজিদে মাইকের মাধ্যমে হেযবুত তওহীদের অফিসে হামলা করার জন্য ঘোষণা দেয়। কাশিপুর বাজারে হেযবুত তওহীদের কার্যালয়ের সামনে এক প্রত্যক্ষদর্শী জানান, মাগরিবের নামাজের পরপরই বিভিন্ন মসজিদ থেকে চরমোনাই পীরের অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কার্যালয়ের সামনে অবস্থান নেয়। তবে তারা এই এলাকার বলে মনে হয়নি। এসময় হেযবুত তওহীদের সদস্যরা কার্যালয়ের ভিতরে অবস্থান করছিল। পরিস্থিতি ঘোলাটে হলে একসময় হেযবুত তওহীদের সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে পরদিন ১৫ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে জেলা হেযবুত তওহীদ। সংবাদ সম্মেলনে চরমোনাইয়ের উগ্রবাদী, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ও মদদদাতাদের আইনের আওতায় আনা, হেযবুত তওহীদের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, কর্মী সম্মেলন বানচালের জন্য ক্ষতিপূরণ আদায়সহ হেযবুত তওহীদের পক্ষ থেকে ছয় দফা দাবি উপস্থাপন করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় আমির মো. আলামিন সবুজ দেশেরপত্রকে বলেন, “চরমোনাইয়ের অনুসারীদের এই অবৈধ, জবরদস্তিমূলক কার্যক্রম কোন সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। সকালে তারা আমাদের প্রোগ্রাম পণ্ড করে দিল, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের সাথে কোন সংঘাতে গেলাম না। আমাদের নেতাকর্মীরা সবাই দলীয় কার্যালয়ে ফেরত চলে আসে। কিন্তু দিনের আলো না ফুরোতেই তারা কোন সাহসে আমাদের কার্যালয়ে হামলা চালানোর প্রয়াস করে। দেশে কি কোন আইন নেই? আমরা আইন মান্য করি বলে এটা আমাদের দুর্বলতা নয়। প্রশাসনের নিষেধ উপেক্ষা করে আমরাও অনুষ্ঠানস্থলে যেতে পারতাম। কিন্তু সেখানে রণক্ষেত্র সৃষ্টি হত। আমরা তা চাই না। বরিশাল তো আমাদেরও বাড়ি। আমাদেরও তো অধিকার আছে এখানে আন্দোলন করার, সংগঠন করার। বরিশাল তো শুধু চরমোনাইয়ের না, এটা হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিষ্টান, সরকারি দল, বিরোধী দল, বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবার জন্য বরিশাল। এখানে সবার অধিকার রয়েছে। আমাদেরও অধিকার রয়েছে। আমাদের ইসলাম সম্মত এবং বৈধ কার্যক্রমে ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী বাধা দেবে, আমাদের সম্মেলনে হামলা করা হবে এটা তো হতে পারে না; এটা একদিকে যেমন আইনবিরোধী কর্মকাণ্ড অপরদিকে ইসলামবিরোধীও। আমরা প্রশাসনের কাছে আমাদের কার্যক্রমে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন