শাহবাগ পাবলিক লাইব্রেরীর সেমিনার কক্ষে ‘মানবতার কল্যাণে সত্যের প্রকাশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান
গণমাধ্যমের উচিৎ জনসচেতনতামূলক সংবাদ প্রকাশ করা
-অভি চৌধুরী
পাবলিক লাইব্রেরীর সেমিনার কক্ষে দৈনিক দেশেরপত্রের উদ্যোগে আয়োজিত “মানবতার কল্যাণে সত্যের প্রকাশ” শীর্ষক আলোচনা সভায় ঢাকা মিডিয়া ক্লাবের সভাপতি অভি চৌধুরী বলেন আরো বলেন, “আসলে সংবাদ কী? সংবাদ হোচ্ছে যা সত্যই ঘটেছে তার পরিষ্কার বিবৃতি। শুধু ঘটনা তুলে দিলেই আবার সংবাদ হয় না। কোন দুর্ঘটনার সংবাদ লিখতে গেলে পরবর্তীতে ঐ একই দুর্ঘটনার পুনরাবৃত্তি কিভাবে রোধ করা যায় তার দিকনির্দেশনাও সংবাদে থাকতে হবে। অর্থাৎ একজন গণমাধ্যমকর্মীকে একই সাথে সামাজিকভাবে দায়বদ্ধ হতে হবে। এই নীতি অনুসারে যদি সকল গণমাধ্যম জনসচেতনতামূলক রিপোর্ট কোরত, তবে মানুষ অনেক সচেতন হয়ে যেত, সেই সাথে দুর্ঘটনার হারও অনেক কমে যেত। অধিকাংশ পত্রিকাই কিন্তু এ কাজটি করে না।” তিনি দেশেরপত্রের প্রতি কিছু গঠনমূলক সমালোচনা তুলে ধরে বলেন, “দেশেরপত্র যদি যথাযথভাবে তার গৃহীত নীতি অনুসরণ করতে পারে তবে তাদের মাধ্যমে দিক-দিগন্তে এই জনসচেতনতা বৃদ্ধি পাবে। আমি আশা করি দৈনিক দেশেরপত্র যে উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে তাতে তারা সফল হবে।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, গীতিকার, কলামিস্ট ও সাংবাদিক জনাব কে জি মোস্তাফাসহ অন্যান্য অতিথিবৃন্দ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016
সাম্প্রতিক নিবন্ধ
-
হেযবুত তওহীদের আকিদা ও দৃষ্টিভঙ্গি
21 Sep, 2026 -
ছাত্র, তুমি কার হাতিয়ার?
20 Sep, 2026 -
মুসলিম উম্মাহর অধঃপতন ও আলেমদের দায়বদ্ধতা
20 Sep, 2026 -
রাজধানীতে হেযবুত তওহীদ ওলামা ফোরামের মানববন্ধ...
16 Sep, 2026 -
হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও উসকানির প্...
15 Sep, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!