সাংস্কৃতিক চর্চা

‘মানবতার কল্যাণে সত্যের প্রকাশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিবর্গ

23 May, 2015 Super Admin 892 ভিউ
‘মানবতার কল্যাণে সত্যের প্রকাশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিবর্গ

ঢাকার পাবলিক লাইব্রেরীর ভিআইপি সেমিনার কক্ষে দৈনিক দেশেরপত্রের উদ্যোগে আয়োজিত ‘মানবতার কল্যাণে সত্যের প্রকাশ’ শীর্ষক আলোচনা সভায় মঞ্চে উপবিষ্ট আছেন (বা থেকে) মসীহ উর রহমান, উপদেষ্টা দৈনিক দেশেরপত্র; অভি চৌধুরী, সভাপতি, ঢাকা মিডিয়া ক্লাব; রুফায়দাহ পন্নী, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক দেশেরপত্র; কে জি মোস্তাফা, বিশিষ্ট গীতিকার, কবি, কলামিষ্ট ও সাংবাদিক; কাজী রওনক হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাতীয় প্রেসক্লাব; সাহিত্যিক ও কবি জাকির আবু জাফর।
আমিনুল ইসলাম:
গতকাল ২০ জুলাই ২০১৩ ঈসায়ী শনিবার সকাল সাড়ে এগারটায় ঢাকার পাবলিক লাইব্রেরী ভিআইপি সেমিনার কক্ষে ‘দৈনিক দেশেরপত্র’-এর উদ্যোগে ‘মানবতার কল্যাণে সত্যের প্রকাশ’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক দেশেরপত্রের ভারপ্রাপ্ত সম্পদক রুফায়দাহ পন্নী’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার, কবি, কলামিস্ট ও সাংবাদিক কে জি মোস্তফা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনক হোসেন, দৈনিক দেশেরপত্রের উপদেষ্টা মসীহউর রহমান, পত্রিকাটির প্রধান বার্তা সম্পাদক এস.এম. সামসুল হুদা, দৈনিক নিউজের সম্পাদক হুমায়ূন কবির, সাহিত্যিক ও কবি জাকির আবু জাফর, মিডিয়া ব্যক্তিত্ব আলমগীর হোসেন, ঢাকা মিডিয়া ক্লাবের সভাপতি অভি চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফাহমিদা পান্না এবং জাহিদুল ইসলাম মামুন।
অনুষ্ঠানের উদ্বোধনীতে দৈনিক দেশেরপত্রের দেশব্যাপী ক্যাম্পেইন কার্যক্রমের উপরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কে.জি. মোস্তফা দেশেরপত্রের এই অভিযাত্রাকে স্বাগত জানিয়ে বলেন, “শিক্ষিত হওয়া মানেই জ্ঞানী নয়, নিজের দোষ ত্র“টির দিকে দৃষ্টিপাত করে সত্য প্রকাশে এগিয়ে যাওয়া দরকার।” রওনক হোসেন বলেন, “আজকের সমাজে নৈতিকতার চরম অবক্ষয় ঘটেছে, অবস্থানভেদে একজন মানুষের চেয়ে কুকুরের জীবনের মূল্য বেশি। এর থেকে মুক্ত হতে হলে সত্যের প্রকাশ ঘটাতেই হবে আর এই সত্যের প্রকাশ ঘটাতে হবে পরিবার থেকে, সবার আগে নিজের মনটাকে স্বচ্ছ করতে হবে।” কবি জাকির আবু জাফর বলেন, “সত্যই সুন্দর, সুন্দরই সত্য। আজকের পৃথিবীর মানুষ সত্যকে লুকাতে চায়, আড়াল করতে চায়। গোটা বিশ্বকে শাসন করে মিডিয়া কিন্তু এই মিডিয়াই সামান্য কিছু অর্থের বিনিময়ে ঘটনার আড়ালের সত্যকে গোপন রাখে। আমাদেরকে এই অবস্থা থেকে বের হতে হবে। সত্যের আগমনেই মিথ্যা দূরীভূত হবে।”
প্রধান অতিথিসহ সকল অতিথি এবং আলোচকবৃন্দ তাদের বক্তব্যে যে বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন তা হলো, বর্তমানে আমরা এক ভয়াবহ দুঃসময় অতিক্রম করছি। সামাজিক অন্যায়, নেতৃত্বের অসততা, অঙ্গীকারভঙ্গ, রাজনৈতিক অস্থিরতা, ঘুষ, দুর্নীতি, অর্থনৈতিক অবিচার, পারস্পরিক অবিশ্বাস ইতাদির মধ্যে মানবজাতি নিমজ্জিত হয়ে আছে। এই অবস্থাটি সৃষ্টির পেছনে কোন একক ব্যক্তি বা দল দায়ী নয়, দায়ী হচ্ছে আমাদের সিস্টেম বা জীবনব্যবস্থা। বর্তমানে আমরা যে সিস্টেমের মধ্যে বাস করছি তা একজন সৎ মানুষকে অসৎ হতে বাধ্য করে, একজন ব্যাবসায়ীকে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য পণ্যে ভেজাল দিতে বাধ্য করে, একজন চাকুরীজীবিকে নিত্য নতুন খরচের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ঘুষ বাণিজ্যে জড়িত হতে বাধ্য করে, সমাজ সেবার মানসিকতার একজন রাজনীতিককে দুর্নীতি ও জনগণের সম্পদ লুট করতে বাধ্য করে, একজন ছাত্রকে লেখাপড়া বাদ দিয়ে সন্ত্রাসী হতে বাধ্য করে। ধর্মীয় ক্ষেত্রেও পরিস্থিতি অত্যন্ত নাজুক পর্যায়ে পৌঁছেছে যে, এই সিস্টেম একজন ব্যক্তিকে একাধারে ধর্মহীন এবং ধর্মব্যবসায়ী হতে বাধ্য করে। তাই সবাই একমত যে, এই পরিস্থিতি থেকে নি®কৃতি পেতে হলে, অন্যায় অরাজকতা হিংসা হানাহানী ইত্যাদি থেকে সমাজকে মুক্ত করে সমাজে শান্তির ধারা অব্যাহত রাখতে হলে এই সিস্টেমের পরিবর্তন আবশ্যক।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন