সর্বধর্মীয় অনুষ্ঠান

গাইবান্ধার সাদুল্ল্যাপুরে সর্বধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত; যামানার এমামের প্রস্তাবনার উপর মুক্ত আলোচনা

23 May, 2015 Super Admin 405 ভিউ
গাইবান্ধার সাদুল্ল্যাপুরে সর্বধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত; যামানার এমামের প্রস্তাবনার উপর মুক্ত আলোচনা

Untitled-171-300x214সাদুল্ল্যাপুর প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলায় দৈনিক দেশেরপত্র ও দৈনিক বজ্রশক্তির উদ্যোগে “সকল ধর্মের মর্মকথা: সবার ঊর্ধ্বে মানবতা” শীর্ষক এক সর্বধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকাল ৩.০০ টায় সাদুল্ল্যাপুর ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সকল প্রকার ধর্মব্যবসা, সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্ম নিয়ে অপরাজনীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জনাব সৈয়দ এস আলম হীরু।
সম্মেলনে দৈনিক দেশেরপত্রের রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ আমিরুল এসলাম বলেন, ‘আমরা যামানার এমামের অনুসারী হেযবুত তওহীদের সদস্যরা নিঃস্বার্থভাবে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের কোনো রাজনৈতিক অভিপ্রায় নেই, কিংবা অর্থনৈতিক স্বার্থও নেই। আমরা শুধুমাত্র মানবজীবনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আত্মনিয়োগ করেছি।’ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক, তারা জাতির কলম সৈনিক। কাজেই সভ্যতার এই ক্রান্তিলগ্নে এসে তাদেরকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। মানুষের ঐক্য প্রতিষ্ঠায় তাদের দায়িত্ব অন্য সকলের চেয়ে বেশি।
সর্বধর্মীয় এই সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন দৈনিক দেশেরপত্রের রংপুর জেলা প্রতিনিধি মোঃ আঃ কুদ্দুস শামীম। তিনি বলেন, আজকে আমরা যেভাবে এখানে একত্রিত হয়েছি ঠিক সেইভাবে পুরো জাতিটাকে একত্রিত করতে হবে। তিনি বর্তমান মানবসমাজের চিত্র তুলে ধরে বলেন, আজকে এই অন্যায়, অবিচার, যুদ্ধ, হানাহানি, রক্তপাত, হিংসা-বিদ্বেষ অর্থাৎ অশান্তি সৃষ্টি হয়েছে এর মূল কারণ হলো আমাদের মধ্যে ঐক্য নেই। আমরা আমাদের নিজ নিজ স্বার্থ হাসিল করতে গিয়ে অহরহ একে অপরের ক্ষতি সাধন করছি। ফলে সমাজ ক্রমেই অস্থিতিশীল হয়ে পড়ছে, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে সর্বপ্রথম আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি আরও বলেন, ‘কেউ যদি মনে করেন- আমি তো ব্যক্তিগতভাবে ভালোই আছি, তবে আমি বলব- সে কোনো মানুষই নয়। কারণ, মানুষ কোনোদিন মানুষের দুঃখ, দুর্দশা দেখেও ভালো থাকতে পারে না। প্রত্যেক বস্তুর যেমন নিজস্ব ধর্ম থাকে, মানুষেরও তেমনি নিজস্ব ধর্ম আছে। যেমন আগুনের ধর্ম হচ্ছে সে পোড়াবে, তাপ দেবে, তার লেলিহান শিখায় সব ছাই হয়ে যাবে। আগুন যদি তার এ ধর্ম হারিয়ে ফেলে তবে তাকে আর আগুন বলা যাবে না। ঠিক তেমনিভাবে মানুষের ধর্ম হল মানবতা, মানুষ হিসেবে অন্য মানুষের কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা। এই অনুভূতি যদি একজন মানুষের না থাকে তবে সে আর মানুষ থাকে না, সে হয় মানুষরূপী পশু, ধর্মহীন। আমরা ধর্মহীন হতে চাই না, আমরা স্রষ্টার এবাদত করতে চাই। তাই আমাদেরকে এ কথা মনে রাখতে হবে যে, মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য, শান্তির জন্য কাজ করাই হলো একজন মানুষের প্রকৃত এবাদত; মানবতা ধারণকারী ব্যক্তিই প্রকৃত ধার্মিক। আমরা প্রকৃত ধার্মিক হওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে চাই। হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী সমস্ত মানবজাতিকে অন্যায়ের বিরুদ্ধে, অনৈক্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করেছেন। আমরা তাঁর অনুসারীরা আমাদের জীবন ও সম্পদ কোরবানি করে সকল ধর্মের মানুষকে সেই ঐক্যের মন্ত্রে দীক্ষিত করার চেষ্টা করছি।’
এক শ্রেণির ধর্মব্যবসায়ীর অপপ্রচার সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে এক শ্রেণির ধর্মব্যবসায়ী অবিশ্রান্ত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সে সম্পর্কে প্রত্যেককে সাবধান হতে হবে। আপনাদের প্রতি আমাদের একটাই অনুরোধ- আপনারা সবকিছু যাচাই করুন। আমাদের সমস্ত কর্মকাণ্ড প্রকাশ্য, কাজেই আমাদের সম্পর্কে জানতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। কারও মিথ্যা প্রচারণায় প্ররোচিত না হয়ে আমাদের পত্রিকা, বই-পুস্তক ইত্যাদি পড়–ন, ডকুমেন্টারি সিডি দেখুন। সেখানে সবকিছু পরিষ্কারভাবে তুলে ধরা আছে। এরপরও যদি আমাদের কোনো কথা আপনার অপছন্দ হয় তাহলে আমাদেরকে জানান, আমরা অবশ্যই তা বিবেচনা করব। কিন্তু না পড়ে, না জেনে, না বুঝে স্বার্থবাদীদের দ্বারা প্রতারিত হবেন না।’
অনুষ্ঠানের এক পর্যায়ে ‘সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা’ শীর্ষক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক দেশেরপত্রের বিশেষ প্রতিনিধি মোঃ আরিফুল এসলাম।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#আইয়্যামে জাহেলিয়াত #অর্থনীতি #শিক্ষাব্যবস্থা #চলমান সঙ্কট #জীবনব্যবস্থা #ঐক্য #৫ দফা কর্মসূচি #ইসলাম #তাকওয়া #সাম্প্রদায়িকতা #তওহীদ #লানত #পর্দা #সংস্কৃতি #প্রকৃত ইসলাম #শহীদ #খেলাধুলা #এমামুযযামান #হেযবুত তওহীদ #ধর্মব্যবসা #নারী #নারী স্বাধীনতা #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদের নারী #উগ্রবাদ #গুজব #রাজনীতি #ঈমান #আকিদা #মোনাফেক #বিস্ময়কর আন্দোলন #রিজিক #অপপ্রচার #দাজ্জাল #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #কর্মজীবন #দীন নিয়ে বাড়াবাড়ি #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #গণজোয়ার #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #বাস্তব সমস্যা #মণীষীদের জীবনী #প্রশ্নোত্তর #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #প্রশ্ন #রাগ #কর্মফল #মুসলিমদের ইতিহাস #রাজনৈতিক ইসলাম #ইসলামের ইতিহাস #মানবজীবন #দোয়া #জান্নাতি ফেরকা #প্রশ্ন উত্তর #মহানবীর (সা.) #বাঙালি #সুফিবাদ #ধর্মজীবিকা #হারাম #পুঁজিবাদ #মার্কস #ইসলামের অপব্যাখ্যা #তারেক বিন যিয়াদ #ওমর (রা.) #খলিফা #ধর্মবিশ্বাসী #ঔপনিবেশিক যুগ #চরমোনাই #ইতিহাস ও ইসলাম #দাসপ্রথার #ইসলামবিদ্বেষী #নবুয়তপূর্ব জীবন #কোর’আন #শিক্ষা #উম্মতে মোহাম্মাদি #বাংলাদেশ #স্বাধীনতা #বিশ্ব মুসলমান #ইসলামি ইতিহাস #সাম্যবাদ ও ইসলাম #মানুষ সৃষ্টি #রসুলুল্লাহর সুন্নাহ #হজ #মহানবীর লড়াই #জ্ঞান-বিজ্ঞান #ধর্ম #নির্বাচন #আইনের উৎস #দৈনিক বজ্রশক্তি #পাকিস্তান #শান্তি #সাংস্কৃতিক অঙ্গন #ইসলাম অর্থ #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #গণমাধ্যম #বাংলার সুলতানী যুগ #প্রকৃত ইসলামের বিয়ে #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #যোদ্ধাসুফি #মসজিদে নারী #খোলাফায়ে রাশেদীন #বস্তুবাদী সভ্যতা #সংগীত #জেহাদ #দাউদ খান পন্নী #মাননীয় এমাম #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #প্রকৃত ইসলামের মসজিদ #ইমাম মাহদী #জ্ঞান #জঙ্গিবাদ #রিয়াদুল হাসান #আশুরা #কবিতা #বাণী #আমল #সঠিক জীবন ব্যবস্থা #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #হোসাইন মোহাম্মদ সেলিম #কোরবানি #ত্যাগ #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #democratic system #economic system #politics #হেযবà§�ত তওহীদ #religious extremists #workplace #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #hossain mohammad salim #islam world #lifestyle ##MarathonHT #Marathon #hezbuttawheed #Resolving the Global Crisis #Students #হেযবুত তওহীদের #civilized’ #deterrent #world #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #মো’জেজা: #মো’জেজা: কী কেন কীভাবে? #দাজ্জালকে চিনতে হবে #মো’মেনদের #দেশকে রক্ষা #মদিনার #রাকীব আল হাসান #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #লা’নত নাকি পরীক্ষা #আদিবা ইসলাম #পহেলা বৈশাখ #সংস্কৃতির #ফেরেশতা #মানুষ সৃষ্টির #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ির #পরিণাম জাতি ভেঙে খানখান #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #মুখলেছুর রহমান সুমন #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #মুস্তাফিজ শিহাব #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #নোয়াখালীত #কোরবানি কখন কবুল হবে? #muchleka #মামলার অব্যাহতি #হাইকোর্টের রায় #গোলটেবিল বৈঠক #সংবাদ-সম্মেলন