সর্বধর্মীয় অনুষ্ঠান

কুড়িগ্রামে সর্বধর্মীয় সম্মেলন: যামানার এমামের প্রস্তাবনার উপর আলোচনা

23 May, 2015 Super Admin 704 ভিউ
কুড়িগ্রামে সর্বধর্মীয় সম্মেলন: যামানার এমামের প্রস্তাবনার উপর আলোচনা

Untitled-52-300x132শাহ্ আলম, কুড়িগ্রাম
কুড়িগ্রাম পৌর টাউন হলে গতকাল বুধবার দৈনিক দেশেরপত্র ও দৈনিক বজ্রশক্তির উদ্যোগে ‘সকল ধর্মের মর্মকথা- সবার ঊর্ধ্বে মানবতা’ শীর্ষক এক সর্বধর্মীয় সম্মেলনের আয়োজন করা হয়। প্রবল বৃষ্টি উপেক্ষা করে কুড়িগ্রাম জেলার আমন্ত্রিত সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি ও ধর্ম ও পেশার মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। দৈনিক বজ্রশক্তির বিশেষ প্রতিনিধি মোঃ শাহারুল এসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মন্ডল (মঞ্জু)। উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ বেতার রংপুর এর জেলা সংবাদদাতা মোঃ শাহাবুদ্দিন, কুড়িগ্রাম জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল করিম মধু, কুড়িগ্রাম পৌরসভার সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কাজিউল ইসলাম, কুড়িগ্রাম জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলক সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ফনীন্দ্র মোহন সাহা প্রমুখ।
সর্বধর্মীয় সম্মেলনে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা এমামুয্যামান মোহাম্মদ বায়াজীদ খান পন্নী’র প্রস্তাবনা উত্থাপিত হয় এবং উপস্থিত অতিথিবৃন্দ এই প্রস্তাবনার সাথে সম্পূর্ণ ঐকমত্য প্রকাশ করেন। বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে হাজার বছর ধরে বিরাজমান সাম্প্রদায়িক বিদ্বেষ ও দাঙ্গা ভুলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দৈনিক বজ্রশক্তি ও দেশেরপত্রের সাব এডিটর মোঃ আশেক মাহমুদ। তিনি বলেন, আজ আমরা এখানে একত্রিত হয়েছি যেভাবে ঠিক সেইভাবে আমাদেরকে এই পুরো জাতিটাকে একত্রিত করতে হবে। তিনি দেশের বর্তমান চিত্র তুলে ধরে বলেন, আজকে এই যে, সমাজে অন্যায় অশান্তি, মারামারি-যুদ্ধ রক্তপাত হচ্ছে, এসব থেকে বাঁচার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। কেউ যদি মনে করেন, আমিতো ব্যক্তিগতভাবে ভাল আছি, তবে আমরা বলব সে ব্যক্তির মধ্যে কোন মানবতা নেই। কারণ, প্রত্যেক বস্তুর যেমন নিজস্ব ধর্ম থাকে, মানুষেরও তেমনি নিজস্ব ধর্ম আছে। আগুনের ধর্ম হচ্ছে সে পোড়াবে, তাপ দেবে, তার লেলিহান শিখায় সব ছাই হয়ে যাবে। আগুন যদি তার এ ধর্ম হারিয়ে ফেলে তবে তাকে আর আগুন বলা যাবে না। ঠিক তেমনিভাবে মানুষের ধর্ম হল মানবতা। মানুষ হিসেবে অন্য মানুষের জন্য নিঃস্বার্থভাবে সবকিছু ভাগাভাগি করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করবে। মানুষ যদি মানুষের জন্য অনুভব অনুভূতি হারিয়ে ফেলে তবে সে আর মানুষ থাকে না, সে হয় মানুষরূপী পশু, ধর্মহীন। আমরা কাউকে বিশেষ কোনো ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য আসিনি। আমরা এসেছি সবাইকে এই আহ্বান করতে যে, আসুন আমরা প্রত্যেকে নিজ নিজ ধর্মের মূল শিক্ষায় ফিরে যাই। আমাদের সকলের ধর্মই এসেছে একই স্রষ্টার পক্ষ থেকে। সকল ধর্মের মূল কথাই এক, আর তা হলো ‘মানবতা’। আজকে সমস্ত পৃথিবীর মানুষ স্রষ্টার দেওয়া জীবনব্যবস্থাকে প্রত্যাখান করে মানুষের তৈরি জীবনব্যবস্থা মেনে নিয়েছে। ফলে আজ আমাদের এই অশাান্তি। মানবসৃষ্ট এই স্রষ্টাহীন জীবনব্যবস্থা আমাদের বিভিন্ন ধর্মের অনুসারীদের পরস্পরের শত্র“তে পরিণত করেছে। চলুন আমরা প্রত্যেকে স্রষ্টার দেওয়া বিধান মেনে নিয়ে পরস্পর ভাই ভাই হয়ে এক জাতি হয়ে যাই। হাজার বছরের সাম্প্রদায়িক দাঙ্গা, সংঘাত ভুলে ঐক্যবদ্ধ সুন্দর পৃথিবী গড়ে তুলি। মানুষের মুক্তির জন্য কল্যণের জন্য শান্তির জন্য কাজ করাই হল একজন মানুষের প্রকৃত এবাদত এবং মানবতা ধারণকারী ব্যক্তিই প্রকৃত ধার্মিক। আমরা প্রকৃত ধার্মিক হওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে চাই। হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী সমস্ত মানবজাতিকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাক দিয়েছেন। আমরা তার অনুসারীরা আমাদের জীবন ও সম্পদ কোরবানি করে আজ সকল ধর্মের ভাই-বোনদের নিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছি। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই অন্যায়ের বিরুদ্ধে, ধর্মব্যবসার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। আমাদের বিরুদ্ধে ধর্মব্যবসায়ীরা অবিশ্রান্ত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা আমাদেরকে যাচাই করুন। কারো মিথ্যা প্রচারণায় প্ররোচিত না হয়ে আমাদের সম্পর্কে জানুন, পরামর্শ দিন, উপদেশ দিন। আমরা ঐক্য চাই, শান্তি চাই।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর দেওয়া প্রস্তাবনার সাথে একমত পোষণ করেন। তারা দৈনিক বজ্রশক্তি ও দৈনিক দেশেরপত্রের উদ্যোগে জাতিকে ঐক্যবদ্ধ করতে চলমান কার্যক্রমের প্রশংসা করেন এবং এই ধরনের উদ্যোগে যে কোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন