সাংস্কৃতিক চর্চা

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের

26 Jul, 2023 Super Admin 1211 ভিউ
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের

বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে ‘সুস্থ সংস্কৃতি বিকাশে শিল্পী সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠানটির উদ্বোধন করেন বাংলা একাডেমীর পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. শাহাদাৎ হোসেন নিপু। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে রাত পর্যন্ত চলে অনুষ্ঠানের কার্যক্রম।
বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বঙ্গবন্ধু স্যাটেলাইট) এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। প্রধান আলোচক বক্তব্য রাখেন হেযবুত তওহীদের চেয়ারম্যান হোসাইন মোহম্মদ সেলিম। বিশেষ আলোচক ছিলেন কবি ও ছড়াকার আসলাম সানী।
অনুষ্ঠানে বক্তারা বিদেশী সংস্কৃতির আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির ব্যাপক চর্চা, ধর্মান্ধদের দ্বারা সংস্কৃতি বাধাগ্রস্থ করার বিরুদ্ধে সংস্কৃতি প্রেমীদের ভ‚মিকা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, হেযবুত তওহীদ প্রতিষ্ঠার পর থেকেই দেশে একটি ভিন্নধারার সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। এ লক্ষ্যে বহু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে হেযবুত তওহীদ। এতে অংশ নিয়েছেন দেশের বহু বরেণ্য শিল্পী, সাহিত্যিক, গীতিকার, সুরকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি বলেন, হেযবুত তওহীদ সুস্থ ধারার শিল্প ও সংস্কৃতির পক্ষে কথা বলার কারণে সংগঠনের সদস্যদের উপর বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে। একটি ধর্মান্ধ উগ্র গোষ্ঠী হেযবুত তওহীদকে নাস্তিক, খ্রিস্টান ইত্যাদি আখ্যা দিয়ে এসব হামলা ঘটিয়ে এসেছে। ইসলামে সংস্কৃতি চর্চার যে স্বাধীনতা রয়েছে তাকে এই গোষ্ঠীটি গলা টিপে হত্যা করতে চায় বলে মন্তব্য করেন তিনি। এসময় তিনি ধর্মান্ধতার বিরুদ্ধে সাংস্কৃতিক বিপ্লব গড়ে তোলার আহŸান জানান। অন্যথায় এক সময় সংস্কৃতি কর্মী ও শিল্পীদের ঘরে ঘরে হামলার ঘটনা ঘটবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। সুস্থ ধারার সংস্কৃতির বিকাশে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ, শৃঙ্খলা, আনুগত্য, অসুস্থ সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ সহ ছয় দফা রূপরেখা তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ, বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি চিত্রনায়িকা নুতন, দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, বাসাপ এর ইউএসএ সভাপতি মৃদুল রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব এএসএম নজীবুল আকবর, বাসাপের উপদেষ্টা, বিশিষ্ট কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক ইউনুস আলী মোল্লা।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মঞ্জুর হোসেন ঈশা, শিমুল পারভীন ও জেসমিন বন্যা। অনুষ্ঠান শেষে মাটি মিউজিকের উদ্যোগে একটি মঞ্চ নাটক পরিবেশিত হয়। নাটকটি পরিচালনা করেন লেখক ও নাট্যকার ওবায়দুল হক বাদল।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#আইয়্যামে জাহেলিয়াত #অর্থনীতি #শিক্ষাব্যবস্থা #চলমান সঙ্কট #জীবনব্যবস্থা #ঐক্য #৫ দফা কর্মসূচি #ইসলাম #তাকওয়া #সাম্প্রদায়িকতা #তওহীদ #লানত #পর্দা #সংস্কৃতি #প্রকৃত ইসলাম #শহীদ #খেলাধুলা #এমামুযযামান #হেযবুত তওহীদ #ধর্মব্যবসা #নারী #নারী স্বাধীনতা #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদের নারী #উগ্রবাদ #গুজব #রাজনীতি #ঈমান #আকিদা #মোনাফেক #বিস্ময়কর আন্দোলন #রিজিক #অপপ্রচার #দাজ্জাল #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #কর্মজীবন #দীন নিয়ে বাড়াবাড়ি #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #গণজোয়ার #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #বাস্তব সমস্যা #মণীষীদের জীবনী #প্রশ্নোত্তর #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #প্রশ্ন #রাগ #কর্মফল #মুসলিমদের ইতিহাস #রাজনৈতিক ইসলাম #ইসলামের ইতিহাস #মানবজীবন #দোয়া #জান্নাতি ফেরকা #প্রশ্ন উত্তর #মহানবীর (সা.) #বাঙালি #সুফিবাদ #ধর্মজীবিকা #হারাম #পুঁজিবাদ #মার্কস #ইসলামের অপব্যাখ্যা #তারেক বিন যিয়াদ #ওমর (রা.) #খলিফা #ধর্মবিশ্বাসী #ঔপনিবেশিক যুগ #চরমোনাই #ইতিহাস ও ইসলাম #দাসপ্রথার #ইসলামবিদ্বেষী #নবুয়তপূর্ব জীবন #কোর’আন #শিক্ষা #উম্মতে মোহাম্মাদি #বাংলাদেশ #স্বাধীনতা #বিশ্ব মুসলমান #ইসলামি ইতিহাস #সাম্যবাদ ও ইসলাম #মানুষ সৃষ্টি #রসুলুল্লাহর সুন্নাহ #হজ #মহানবীর লড়াই #জ্ঞান-বিজ্ঞান #ধর্ম #নির্বাচন #আইনের উৎস #দৈনিক বজ্রশক্তি #পাকিস্তান #শান্তি #সাংস্কৃতিক অঙ্গন #ইসলাম অর্থ #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #গণমাধ্যম #বাংলার সুলতানী যুগ #প্রকৃত ইসলামের বিয়ে #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #যোদ্ধাসুফি #মসজিদে নারী #খোলাফায়ে রাশেদীন #বস্তুবাদী সভ্যতা #সংগীত #জেহাদ #দাউদ খান পন্নী #মাননীয় এমাম #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #প্রকৃত ইসলামের মসজিদ #ইমাম মাহদী #জ্ঞান #জঙ্গিবাদ #রিয়াদুল হাসান #আশুরা #কবিতা #বাণী #আমল #সঠিক জীবন ব্যবস্থা #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #হোসাইন মোহাম্মদ সেলিম #কোরবানি #ত্যাগ #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #democratic system #economic system #politics #হেযবà§�ত তওহীদ #religious extremists #workplace #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #hossain mohammad salim #islam world #lifestyle ##MarathonHT #Marathon #hezbuttawheed #Resolving the Global Crisis #Students #হেযবুত তওহীদের #civilized’ #deterrent #world #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #মো’জেজা: #মো’জেজা: কী কেন কীভাবে? #দাজ্জালকে চিনতে হবে #মো’মেনদের #দেশকে রক্ষা #মদিনার #রাকীব আল হাসান #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #লা’নত নাকি পরীক্ষা #আদিবা ইসলাম #পহেলা বৈশাখ #সংস্কৃতির #ফেরেশতা #মানুষ সৃষ্টির #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ির #পরিণাম জাতি ভেঙে খানখান #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #মুখলেছুর রহমান সুমন #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #মুস্তাফিজ শিহাব #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #নোয়াখালীত #কোরবানি কখন কবুল হবে? #muchleka #মামলার অব্যাহতি #হাইকোর্টের রায় #গোলটেবিল বৈঠক #সংবাদ-সম্মেলন