আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

রাজধানীর কদমতলীতে জঙ্গিবাদবিরোধী র‌্যালী ও সমাবেশ

04 Aug, 2016 Super Admin 342 ভিউ
রাজধানীর কদমতলীতে জঙ্গিবাদবিরোধী র‌্যালী ও সমাবেশ

হেযবুত তওহীদের উদ্যোগে রাজধানী ঢাকার কদমতলীতে গত ৪ অগাস্ট ২০১৬ বিকালে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ শীর্ষক আলোচনা সভা, র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজধানীর কদমতলী থানার দক্ষিণ দনিয়া আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা সড়ক সংলগ্ন ৬১নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে উক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে কদমতলী থানা রোড হয়ে পুনরায় একইস্থানে গিয়ে মানববন্ধন করে।

হেযবুত তওহীদের ঢাকা মহানগরীর আমির মো. আলী হোসেনের সভাপতিত্বে সমাবেশে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সহকারী সাহিত্য সম্পাদক রাকিব আল হাসান। অনুষ্ঠানের মুখ্য আলোচক তার বক্তব্যে বলেন, যে জঙ্গিবাদের করাল থাবায় ধ্বংস হয়ে গেছে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া ইত্যাদি একটার পর একটা মুসলিম দেশ সেই একই জঙ্গিবাদ হানা দিয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। এর বিরুদ্ধে কেবল সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টা নয় বরং আমাদের সকলকে সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই জঙ্গিবাদকে সমূলে উৎপাটন করে দেশকে রক্ষা করতে হবে আমাদেরকেই। এর জন্য কেবল শক্তি প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন আদর্শিক লড়াই।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কদমতলী থানা শ্রমিক লীগের সভাপতি মো. আব্দুল হামিদ, ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম পাটোয়ারি ও দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরদার।
কদমতলী থানা শ্রমিক লীগের সভাপতি মো. আব্দুল হামিদ তার বক্তব্যে বলেন, হেযবুত তওহীদ প্রকৃত ইসলামের কথা বলছে। যেদিন থেকে হেযবুত তওহীদের সংস্পর্শে এসেছি সেদিন থেকে ইসলামের প্রকৃত রূপ জানতে পেরেছি। হেযবুত তওহীদ যে আদর্শ প্রচার করে তাতে সহযোগিতা করা সকলের একান্ত কর্তব্য।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4