পাবনার বনগ্রামে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে র্যালী ও জনসভা
গত ০৪ আগস্ট পাবনা জেলার সাথিঁয়া উপজেলার বনগ্রাম বাজারে জঙ্গি বিরোধী আলোচনাসভা ও র্যালী অনুষ্ঠিত হয়। উক্ত র্যালীতে হাজার হাজার জনগণ সমবেত হয়। র্যালীতে আরও অংশ গ্রহন করে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের নেতা কর্মীগণ। উক্ত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ১ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাথিঁয়া উপজেলা চেয়্যারম্যান মো. মোখলেছুর রহমান সহ উপজেলা পর্যায়ের আওয়ামী ও সনাতন ধর্মের নেতৃবৃন্দ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের পাবনা জেলার আমীর জনাব শামসুজ্জামান মিলন।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ ছাত্রলীগ সহ আওয়ামী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তি সহ প্রায় সাত শতাধিক লোকজন উপস্থিত হয়। প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেন যে , জঙ্গিবাদের করাল থাবায় ধ্বংস হয়ে গেছে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া ইত্যাদি একটার পর একটা মুসলিম দেশ সেই একই জঙ্গিবাদ হানা দিয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। এর বিরুদ্ধে কেবল সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টা নয় বরং আমাদের সকলকে সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই জঙ্গিবাদকে সমূলে উৎপাটন করে দেশকে রক্ষা করতে হবে আমাদেরকেই।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016
সাম্প্রতিক নিবন্ধ
-
হেযবুত তওহীদের আকিদা ও দৃষ্টিভঙ্গি
21 Sep, 2026 -
ছাত্র, তুমি কার হাতিয়ার?
20 Sep, 2026 -
মুসলিম উম্মাহর অধঃপতন ও আলেমদের দায়বদ্ধতা
20 Sep, 2026 -
রাজধানীতে হেযবুত তওহীদ ওলামা ফোরামের মানববন্ধ...
16 Sep, 2026 -
হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও উসকানির প্...
15 Sep, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!