আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

মিথ্যা অপপ্রচার করে বিভ্রান্তি ছড়াবেন না -আলী হোসেন

26 Jan, 2023 Super Admin 702 ভিউ
মিথ্যা অপপ্রচার করে বিভ্রান্তি ছড়াবেন না -আলী হোসেন

হেযবুত তওহীদের সিলেট বিভাগীয় আমির মো. আলী হোসেন বলেছেন, এক শ্রেণির উগ্রবাদি লোক হুজুগ-গুজব সৃষ্টি করে সমাজকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। হেযবুত তওহীদের নামে নানা ধরনের মিথ্যা অপপ্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালাচ্ছে। তাদের কথায় কান দেওয়া যাবে না। জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।

গত ১৯ জানুয়ারি নরসিংদী জেলা হেযবুত তওহীদের উদ্যোগে আয়োজিত এক কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সিলেট বিভাগীয় আমির মো. আলী হোসেন। তিনি বলেন, দেশে যে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে তার প্রধান কারণ হচ্ছে ধর্মের নামে হুজুগ, গুজব তুলে ধর্মপ্রাণ মানুষের ইমানকে ব্যবহার করে এর অপব্যবহার করা। আমরা হেযবুত তওহীদ দেশের মানুষকে ধর্মের সঠিক ব্যাখ্যা দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছি। আমরা সকল প্রকার অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত, বন্ধ করতে উগ্রবাাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করতে নিরলসভাবে, নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি। আর এই কাজ করতে গিয়ে আমরা স্বার্থান্বেষী মহলের দ্বারা নানাভাবে হয়রানি ও হামলার শিকার হচ্ছি।

সম্প্রতি নরসিংদীতে এরকমই একটি ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের সিলেট বিভাগীয় কর্মী সম্মেলনকে বানচালের উদ্দেশ্যে একটি গোষ্ঠী অপতৎপরতা চালিয়েছে। তারা থানা, প্রশাসনের কাছে আমাদের নামে মিথ্যা অভিযোগের চিঠি পাঠিয়েছে। আমাদের বৈধ কার্যক্রমকে পেশী শক্তি দিয়ে রুখে দেওয়ার হুমকি দিয়েছে। তারা আমাদের ইটাখোলা অফিসে হামলার জন্য নানা ধরনের হুমকি, উসকানিমূলক বক্তব্য, বানোয়াট গল্প সাজিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেছে। তবে আশার কথা হল, সাধারণ জনগণের কোনো অংশগ্রহণ এতে দেখা যায়নি। তাদের মিথ্যার ফুলঝড়ি জনগণ প্রত্যাখ্যান করেছে।

নরসিংদী জেলা হেযবুত তওহীদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গাজী শাহিদুল হাসান আইয়ুবীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সভাপতি আরিফ উদ্দিন, মুন্সীগঞ্জ জেলা সভাপতি আবুল হাসেম, নরসিংদী জেলা শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোকসেদ আলী, সদর উপজেলা সভাপতি মো. আক্কাস আলী, শিবপুর উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, মনোহরদী উপজেলা সভাপতি আল আমীন ভূঁইয়া, রায়পুরা উপজেলা সভাপতি মনজুর মিয়া প্রমুখ। কর্মী সম্মেলনকে কেন্দ্র করে নরসিংদীতে হেযবুত তওহীদের জেলা-উপজেলার সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মী সমর্থকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 193 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 104 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 10 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 33 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন