আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

এমামুয্যামানের প্রয়াণ দিবস উপলক্ষে ফেনীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

26 Jan, 2023 Super Admin 1090 ভিউ
এমামুয্যামানের প্রয়াণ দিবস উপলক্ষে ফেনীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা এমামুয্যামান বায়াজীদ খান পন্নীর ১১তম প্রয়াণ দিবস উপলক্ষে ফেনী জেলা হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফেনী জেলা কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সভাপতি নুরুল আবছার সোহাগ। এসময় তিনি এমামুয্যামানের স্মৃতিচারণ করেন এবং তার আদর্শ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কর্মীদের সর্বাত্মকভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, এই উপমহাদেশে ইসলামের প্রসার ঘটে পন্নী পরিবারের উত্তরসূরিদের হাত ধরে। সেই পরিবারের যোগ্য সন্তান বায়াজীদ খান পন্নী বর্তমানে অন্ধকারে নিমজ্জিত এই মুসলিম জাতিকে আলোর পথের দিশা দিতে হেযবুত তওহীদ আন্দোলন প্রতিষ্ঠা করেন। একদা পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম জাতি কেন আজ পৃথিবীর নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে, কেন তারা পৃথিবীর সকল জাতি দ্বারা অপমানিত, লাঞ্ছিত, পরাজিত, নির্যাতিত তার সঠিক কারণ তিনি তুলে ধরেছেন। এ দুর্দশা থেকে জাতিকে উদ্ধার করার পথও তিনি নির্দেশ করেছেন। তিনি তার সারাটা জীবন মানবতার কল্যাণে কাজ করেছেন।

নুরুল আবছার সোহাগ আরো বলেন, কিন্তু আজ এক শ্রেণির ধর্মব্যবসায়ী ও কিছু কথিত পীরের অনুসারীরা হেযবুত তওহীদের মত মহান একটি আন্দোলনের পিছনে উঠেপড়ে লেগেছে। তারা মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। এমনকি তারা এমামুয্যামানের মত মহান লোকের বিরুদ্ধে অশ্রাব্য গালিগালাজ, ভুয়া কথা বলে তার চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করেছে।
এসময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এগুলো করে কোন লাভ হবেনা। উল্টো তোমাদের মুখোস একদিন জাতির সামনে উন্মোচিত হবে। সে দিন দূরে নয়, যেদিন তোমাদেরকে জনগনের রোশানলে পড়তে হবে, তখন আর পালাবার পথ পাবেনা।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4