অনুষ্ঠান ও কর্মসূচি

বগুড়ার দুর্গাহাটায় জঙ্গিবাদবিরোধী র‌্যালি ও সমাবেশ

01 Aug, 2016 Super Admin 605 ভিউ
বগুড়ার দুর্গাহাটায় জঙ্গিবাদবিরোধী র‌্যালি ও সমাবেশ

বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১ আগষ্ট ২০১৬ তারিখে সকালে পৃথক পৃথকভাবে জঙ্গিবিরোধী মানববন্ধন, আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কর্মসূচির অংশ হিসেবে দুর্গাহাটা ডিগ্রী কলেজে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যক্ষ ফজলে বারী নয়ন, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিল্টন হোসাইন, সাধারণ সম্পাদক রোহানুল হাওলা রোহান।

পরে হেযবুত তওহীদের উদ্যোগে গাবতলী উপজেলা আমীর সালজার রহমান সাবু’র সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় আমীর মসীহ উর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় আমীর জোবায়ের আহম্মেদ নুহু, কলেজের সহকারী অধ্যক্ষ ফজলে বারী নয়ন, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিল্টন হোসাইন, সাধারণ সম্পাদক রোহানুল হাওলা রোহান, দুর্গাহাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বকুল মন্ডল, সাধারণ সম্পাদক আবু আনাছ, সাংগঠনিক সম্পাদক অনিক, যুবলীগ নেতা নূর ইসলাম নূর প্রমুখ।

পৃথক অনুষ্ঠানে দুর্গাহাটা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উদ্যোগে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভায় যোগ দেন হেযবুত তওহীদের সদস্যরা। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নিয়াকত আলী’র সভাপতিত্বে উক্ত সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় আমীর মসীহ উর রহমান।

এসময় হেযবুত তওহীদের আমীর বলেন, সাম্প্রতিক টার্গেট কিলিং ও গুলশান হামলাসহ বেশ কিছু নৃশংস ঘটনায় ইসলাম ধর্মের নাম ব্যবহার করা হয়েছে। আমরা মনে করি এই আক্রমণ শুধু আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপর নয় বরং সরাসরি ইসলাম ধর্মের উপর। বিশ্বময় জঙ্গিদের কাজের পরিণতিতে বিশ্ববাসীর মনে ইসলাম সম্পর্কে একটা খারাপ ধারণা ও ভীতি সৃষ্টি হয়েছে। শত শত ইসলামবিদ্বেষী মানুষ ইসলামের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালিয়েও যে ক্ষতি করতে পারেনি, এই জঙ্গিবাদীরা চাপাতি দিয়ে কুপিয়ে, জবাই করে মানুষ হত্যা করে ইসলামের বহুগুণ বেশি ক্ষতিসাধন করেছে।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4