অনুষ্ঠান ও কর্মসূচি

ফেনীতে জঙ্গিবাদবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ

01 Aug, 2016 Super Admin 746 ভিউ
ফেনীতে জঙ্গিবাদবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ

গত ১ আগস্ট ২০১৬ তারিখে বিকালে ফেনী ট্রাংক রোড কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হেযবুত তওহীদের উদ্যোগে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংক্ষিপ্ত আলোচনা সভা, মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুর রহমান বি.কম। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের বিভাগীয় আমীর ও দৈনিক বজ্রশক্তির নির্বাহী সাম্পাদক জনাব শফিকুল আলম উখবাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম আঞ্চলিক আমীর জনাব মো: সাইফুল ইসলাম, হেযবুত তওহীদের চট্টগ্রাম পাহাড়তলী থানা আমীর নাঈম উল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তরা বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ কোন ধর্মই সর্মথন করে না। কতিপয় স্বার্থান্বেষী আলেম নামধারী ধর্মব্যবসায়ী মোল্লা শ্রেণি ধর্মের অপব্যাখ্যা দিয়ে এদেশের তরুণদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে। দীর্ঘ ২১ বছর ধরে হেযবুত তওহীদ ধর্মের প্রকৃত শিক্ষা সর্বস্তরের মানুষের মাঝে তুলে ধরে আসছে এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া বক্তারা দেশের স্বার্থে, জাতির স্বার্থে জঙ্গিবাদবিরোধী গণপ্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।

হেযবুত তওহীদের সদস্য রবিউল ইসলামের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ সদস্য মো. শাহাদাত হোসেন, আব্দুল ওয়াহেদ মামুন, মুনজুরুল আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের সদস্যগণ উপস্থিত ছিলেন, সংবাদ কাভারেজের জন্য বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়।

আলোচনা সভা শেষে ফেনী ট্রাংক রোড কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে হেযবুত তওহীদের ফেনী জেলা আমীর দিল আফরোজ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় অংশগ্রহণকারীদের হাতে জঙ্গিবাদবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন, প্ল্যাকার্ড লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে হেযবুত তওহীদের নিবেদিতপ্রাণ কর্মীদের পাশাপাশি সর্বস্তরের শত শত জনসাধরণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে দেখা যায়।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4