সংবাদ সম্মেলন ও স্মারকলিপি

পঞ্চগড়ে ৬ দফা দাবিতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

28 Sep, 2019 Super Admin 955 ভিউ
পঞ্চগড়ে ৬ দফা দাবিতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

সীমাহীন অপপ্রচার, হত্যার হুমকি, হামলার উস্কানি ও ফতোয়া দিয়ে দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য ৬দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে পঞ্চগড় জেলার বোদা উপজেলা শাখা হেযবুত তওহীদ।  মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টায় হেযবুত তওহীদ বোদা উপজেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে অবিলম্বে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ হেযবুত তওহীদের বিরুদ্ধে বে-আইনি উস্কানিদাতাদের গ্রেপ্তারের জন্য ৬ দফা দাবিতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের পঞ্চগড় জেলা সাধারণ সম্পাদক  মামুনুর রশীদ। এসময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পঞ্চগড় জেলা সভাপতি মো. আবু সাঈদ।

এসময় উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের বোদা উপজেলা সভাপতি মোঃ সামসুজ্জামান তানিন, আটোয়ারী উপজেলা সভাপতি মো. খাদেমুল ইসলাম, জেলা আইন বিষয়ক সম্পাদক মো. তাজেরুল ইসলাম, ইউনিট সভাপতি মোঃ আবুল কালাম। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাকের আশরাফুজ্জামান খোকন, দৈনিক করতোয়ার লিহাজ উদ্দিন মানিক, দৈনিক মানব জমিনের নূর ইসলাম নূর, দৈনিক নয়াদিগন্তের তফাজ্জল হোসেন, দৈনিক বজ্রশক্তির আবু সাইদ, দৈনিক ভোরের সময়ের হকিকুল ইসলাম, দৈনিক আজকালের খবরের নুরনবী, দৈনিক জনতার সামসউল্লাহ, দৈনিক প্রতিভার সহিদুর রহমান, দৈনিক আজকের দর্পনের জেলা প্রতিনিধি এ কে এম বজলুর রহমান, দৈনিক বাংলাদেশ এর এন এ রবিউল হাসান, এছাড়াও সাংবাদি মুক্তার আলী, দৈনিক পৃথিবী প্রতিদিনের রাশেদুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4