কিশোরগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

সীমাহীন অপপ্রচার ,হত্যার হুমকি, হামলার উস্কানির ফতোয়া দিয়ে দাঙ্গাসৃষ্টির ষড়যন্ত্র কারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ কিশোরগঞ্জ জেলা শাখা। কিশোরগঞ্জ প্রেসক্লাবে সোমবার সকাল ১১.০০ঘটিকায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে হেযবুত তওহীদের কিশোরগঞ্জ জেলা সভাপতি ইমরুল কায়েস মূল বক্তব্য উপস্থাপন করেন এবং হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান মোঃ এনামুল হক বাপ্পা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, গুজব রটিয়ে মিথ্যা অপবাদ প্রচার করে সাধারণ ধর্মপ্রান মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এবং সোশ্যাল মিডিয়াতে হেযবুত তওহীদের মাননীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিমসহ সকল সদস্যদের প্রাননাশের হুমকি দিয়ে যাচ্ছে । যার ফলে নিরাপত্তাহীনতায় আতঙ্কগ্রস্থ অবস্থায় জীবন যাপন করছে তারা । সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সকলের নিরাপদ জীবনযাপনের ও অপপ্রচারকারীদের কে অনতিবিলম্বেে আইনের আওতায় এনে যথাযথ বিচারের দাবী জানান।

মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016
সাম্প্রতিক নিবন্ধ
-
হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার...
28 Sep, 2026 -
হেযবুত তওহীদের আকিদা ও দৃষ্টিভঙ্গি
21 Sep, 2026 -
ছাত্র, তুমি কার হাতিয়ার?
20 Sep, 2026 -
মুসলিম উম্মাহর অধঃপতন ও আলেমদের দায়বদ্ধতা
20 Sep, 2026 -
রাজধানীতে হেযবুত তওহীদ ওলামা ফোরামের মানববন্ধ...
16 Sep, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!