জেলা ও কার্যালয় উদ্বোধন

দেশেরপত্রের খুলনা ব্যুরো অফিস উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শ্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি

09 Apr, 2014 Super Admin 424 ভিউ
দেশেরপত্রের খুলনা ব্যুরো অফিস উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শ্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি

দেশেরপত্রের খুলনা ব্যুরো অফিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত (ডান থেকে) খুলনা মহানগর ইউনিট আহ্বায়ক অধ্যাপক আলমগীর কবির, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শ্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, এডিসি (শিক্ষা ও আইসিটি) আবু দাউদ মো. গোলাম মোস্তফা, খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক সরদার আনিসুর রহমান পপলু, পত্রিকাটির ব্যুরো প্রধান ডা. মাকসুদে মওলা,  দৈনিক দেশেরপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক রুফায়দাহ পন্নী।

৯ এপ্রিল ২০১৪ইং খুলনার শেরে বাংলা রোড এলাকায় পত্রিকাটির বিভাগীয় ব্যুরো কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শ্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘দৈনিক দেশেরপত্র জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে দেশব্যাপী যে কার্যক্রম চলমান রেখেছে তা সত্যিই প্রশংসনীয়।’ তিনি ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য দেশেরপত্রের উদ্যোগের সাথে সমাজের সর্বস্তরের নাগরিককে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।’

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ