জেলা ও কার্যালয় উদ্বোধন

দেশেরপত্রের নেত্রকোনা জেলা কার্যালয় উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি

11 Apr, 2014 Super Admin 1056 ভিউ
দেশেরপত্রের নেত্রকোনা জেলা কার্যালয় উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি

১১ এপ্রিল ২০১৪ ফিতা কেটে দৈনিক দেশেরপত্রের নেত্রকোনা জেলা ব্যুরো অফিস উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, এমপি। এসময় মঞ্চে উপবিষ্ট দেশেরপত্রের উপদেষ্টা মো. মসীহ উর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক রুফায়দাহ পন্নী ও অনুষ্ঠানের সভাপতি মো. আল আমিন মির্জা।

নেত্রকোনা জেলা সদরের নাগড়া (নাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন), তালুকদার মার্কেটে পত্রিকাটির ব্যুরো কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপমন্ত্রী আরিফ খান জয় যামানার এমাম, এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘তিনি টাঙ্গাইলের করটিয়ার ঐতিহ্যবাহী পন্নী পরিবারের সন্তান। তিনি জ্ঞানে, প্রজ্ঞায়, চারিত্রিক উচ্চতায়, আভিজাত্যে অতুলনীয় ছিলেন। এমনই একটি ঐতিহ্যবাহী পরিবারের সুযোগ্য কন্যা দেশেরপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক রুফায়দাহ পন্নী। আমি তার উদ্দেশ্যে বলতে চাই, আপনি যে অসম সাহসিকতার পরিচয় দিয়ে ধর্মব্যবসা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়েছেন, আপনার এই সেন্টিমেন্টকে আমি স্বাগত জানাই এবং আপনাদের কাজের সঙ্গে আমরা একমত আছি।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4