জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাতক্ষীরায় বিশাল র্যালি
গত ২ আগস্ট ২০১৬ তারিখ বিকালে সাতক্ষীরা জেলায় দেবহাটা থানার নোয়াপাড়া বাজারে ডায়মন্ড ক্লাবের সামনে থেকে হেযবুত তওহীদের সাতক্ষীরার জেলা আমির মো. আজাহারুল ইসলাম রঞ্জুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে খান দিয়া ব্রিজ প্রদক্ষিণ শেষে ডায়মন্ড ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে ডায়মন্ড ক্লাবের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় আমির শেখ মনিরুল ইসলাম। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মো. মাহাবুব আলম (খোকন), সখিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার মো. মনিরুজ্জামান মনি, হেযবুত তওহীদের সাতক্ষীরা জেলা আমির মো. আজাহারুল ইসলাম রঞ্জু, পুলিশিনং কমিটির সাধারণ সম্পাদক আবু জাফর বাবুল, নুরুজ্জামান মোল্লা, আফজাল প্রমুখসহ এলাকার শতাদিক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভাগুলোতে বক্তারা বলেন ,সন্ত্রাস-জঙ্গিবাদ কোন ধর্মই সমর্থন করেনা। কতিপয় স্বার্থান্বেষী মহল ধর্মের অপব্যাখ্যা দিয়ে এদেশের তরুণদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে। দীর্ঘ ২১ বছর ধরে হেযবুত তেওহীদ ধর্মের প্রকৃত শিক্ষা সর্বস্তরের মানুষের মাঝে তুলে ধরে আসছে এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা ও ধর্মের নামে চলা সকল অধর্মের বিরুদ্ধে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া বক্তারা দেশের স্বার্থে, জাতির স্বার্থে জঙ্গিবাদবিরোধী গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016
সাম্প্রতিক নিবন্ধ
-
হেফাজতের নিষিদ্ধের দাবি প্রত্যাখ্যান করে যা ব...
10 Aug, 2026 -
প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য...
10 Aug, 2026 -
Rising Extremist Threats Against Hizbut Tawhe...
07 Aug, 2026 -
নোয়াখালীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার,...
02 Aug, 2026 -
নোয়াখালীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতে ইস...
02 Aug, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!