আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

গাইবান্ধার সাদুল্লাপুরে জঙ্গিবাদবিরোধী র‌্যালি ও সমাবেশ

03 Aug, 2016 Super Admin 714 ভিউ
গাইবান্ধার সাদুল্লাপুরে জঙ্গিবাদবিরোধী র‌্যালি ও সমাবেশ

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় হেযবুত তওহীদের উদ্যোগে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে র‌্যালি, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৩ আগস্ট বুধবার বিকেল ৫টায় উপজেলার বৈষ্ণবদাস বাজারের পশ্চিম প্রান্ত থেকে হেযবুত তওহীদের সাদুল্লাপুর উপজেলা আমির মো. নুরুজ্জামানের নেতৃত্বে জঙ্গিবাদবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বাজার প্রদক্ষিণ শেষে বাজারের বটতলীমাঠে গিয়ে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সাদুল্লাপুর উপজেলা আমির মো. নুরুজ্জামান, সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার-সম্পাদক মো. সাজেদুল হক প্রধান, রসুলপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সুলতান মিয়া, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক মো. আব্দুল মালেক সরকার প্রমুখ।

বক্তারা বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ কোন ধর্মই সর্মথন করেনা। কতিপয় স্বার্থান্বেষী আলেম নামধারী ধর্মব্যবসায়ী মোল্লা শ্রেণি ধর্মের অপব্যাখ্যা দিয়ে এদেশের তরুণদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে। দীর্ঘ ২১ বছর ধরে হেযবুত তওহীদ ধর্মের প্রকৃত শিক্ষা সর্বস্তরের মানুষের মাঝে তুলে ধরে আসছে এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া বক্তারা দেশের স্বার্থে, জাতির স্বার্থে জঙ্গিবাদবিরোধী গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। হেযবুত তওহীদের সদস্য মো. রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ সদস্য মো. লিটন মিয়া, মো. আলমগীর হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অর্ধশতাধিক জনসাধারণ।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4