অনুষ্ঠান ও কর্মসূচি

চট্টগ্রামের অক্সিজেন মোড়ে জঙ্গিবাদবিরোধী র‌্যালি ও সমাবেশ

30 Jul, 2016 Super Admin 453 ভিউ
চট্টগ্রামের অক্সিজেন মোড়ে জঙ্গিবাদবিরোধী র‌্যালি ও সমাবেশ

জঙ্গিবাদ, সস্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দেশব্যাপী হেযবুত তওহীদের চলমান কার্যক্রমের অংশ হিসেবে ৩০ জুলাই ২০১৬ চট্টগ্রামের অক্সিজেন মোড়ে পালিত হয়েছে র‌্যালি, সুধী সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি। চট্টগ্রামের জনবহুল এলাকা অক্সিজেন মোড়ের বঙ্গবন্ধু এভিনিউ সংলগ্ন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গার্ডেনের সামনে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি র‌্যালি বের হয়ে অক্সিজেন মোড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গার্ডেনের সামনে এসে শেষ হয়। সমাবেশে হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমীর জনাব সাইফুল ইসলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বায়েজীদ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আলহাজ্ব আব্দুল নবী লেদু। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক বজ্রশক্তির নির্বাহী সাম্পাদক শফিকুল আলম উকবা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম জেলা আমীর নজরুল ইসলাম সবুজ, সরকারি আশেকানীয়া আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি আমিনুল করিম, অক্সিজেন শাখা ছাত্রলীগের সভাপতি আব্দুল হালিম সাগর, সরকারি আশেকানীয়া আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্র সংসদের দপ্তর সম্পাদক মো: মোজাম্মেল হোসেন, হেযবুত তওহীদের চট্টগ্রাম পাহাড়তলী থানা আমীর নাঈম উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ জনতা।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 188 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 102 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4