চুয়াডঙ্গায় জঙ্গিবাদবিরোধী র্যালি ও সমাবেশ
জঙ্গিবাদ, সস্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দেশব্যাপী হেযবুত তওহীদের চলমান কার্যক্রমের অংশ হিসেবে ৩০ জুলাই ২০১৬ সকাল সাড়ে ১০ টায় হেযবুত তওহীদের উদ্যোগে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সামনে জঙ্গিবাদবিরোধী একটি র্যালি ও সমাবেশ আয়োজন করা হয়। র্যালিটি জেলা কার্যালয়ের সামনে থেকে যাত্রা শুরু করে বড় বাজার, কোর্ট মোড়, কলেজ মোড়, রেল গেটসহ শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে সমাবেশে হেযবুত তওহীদের চুয়াডাঙ্গা জেলা আমির তানভির আহম্মেদের সভাপত্বিতে বক্তব্য রাখেন, হেযবুত তওহীদের মেহেরপুর-মুজিব নগরের আমির শরিফুল ইসলাম, হেযবুত তওহীদের সদস্য আনারুল হুদা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আজ বিশ্বময় যে ইসলাম চলছে, সেটা আল্লাহ ও তাঁর রসুলের প্রকৃত ইসলাম নয়। যে ইসলাম অন্যায়-অশান্তি, সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে, সেটা কখনও আল্লাহ ও রসূলের (সা:) ইসলাম হতে পারে না। যে ইসলাম মারামারি, হানাহানি, অন্যায়-অশান্তিকে লুপ্ত করে ঐক্যহীন জাতিকে ন্যায়, শান্তির পক্ষে ঐক্যবদ্ধ একটি জাতিতে পরিনত করে সেটাই প্রকৃত ইসলাম। অথচ আজকে যে ইসলাম চালু আছে তা মানুষকে সন্ত্রাস-জঙ্গিবাদ ও অন্যায়-অশান্তির দিকে ঠেলে দিচ্ছে। বক্তরা বলেন, আজকে আমাদের জঙ্গিবাদ নির্মূলে প্রত্যকে নিজ-নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। ধর্মের প্রকৃত শিক্ষা প্রত্যেকটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। ১৬ কোটি বাঙ্গালিকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত দিন
ক্যাটাগরি সমূহ
জনপ্রিয় নিবন্ধ
-
ইসলাম কীভাবে দাসত্বপ্রথাকে নির্মূল করেছে?
22 Nov, 2023 -
আসুন জান্নাতের রাস্তা চিনে নিই
28 Dec, 2017 -
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একমাত্র...
01 May, 2026 -
যে সভ্যতা তেলা মাথায় তেল দেয় ওই সভ্যতাকে ঘৃণা...
27 Aug, 2015 -
দাঙ্গাকারীদের স্বর্গ নেই
22 Jan, 2016
সাম্প্রতিক নিবন্ধ
-
হেফাজতের নিষিদ্ধের দাবি প্রত্যাখ্যান করে যা ব...
10 Aug, 2026 -
প্রধানমন্ত্রীর নিকট হেফাজতে ইসলামের অন্যায্য...
10 Aug, 2026 -
Rising Extremist Threats Against Hizbut Tawhe...
07 Aug, 2026 -
নোয়াখালীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার,...
02 Aug, 2026 -
নোয়াখালীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতে ইস...
02 Aug, 2026
বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!