লাইভ আপডেট

সমাবেশে উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন: সরকারের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি

01 Aug, 2026 Admin User 100 ভিউ
সমাবেশে উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন:   সরকারের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি

 

ঢাকা, ১ আগস্ট ২০২৬: ওয়াজ মাহফিলের নামে নোয়াখালীতে হেফাজতে ইসলামের উসকানিমূলক সমাবেশ আয়োজন, অনবরত মিথ্যাচার ও ধারাবাহিক হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছে হেযবুত তওহীদ। একইসঙ্গে এসব চক্রান্ত বন্ধ এবং সংগঠনের সদস্যদের জানমালের নিরাপত্তায় সরকারের অবিলম্বে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।

 

আজ শনিবার (১ আগস্ট ২০২৬) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্রাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম শামসুল হুদা ও ঢাকা মহানগর হেযবুত তওহীদের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ।

 

লিখিত বক্তব্যে ডা. মাহবুব আলম মাহফুজ বলেন, নোয়াখালী জিলা স্কুল মাঠে একটি কওমী মাদ্রাসাভিত্তিক গোষ্ঠী প্রশাসন থেকে অনুমোদিত ওয়াজ মাহফিলের শর্ত ভঙ্গ করে হেযবুত তওহীদের বিরুদ্ধে বেআইনি ও দাঙ্গা সৃষ্টিকারী সমাবেশ করছে। নোয়াখালী জেলা পুলিশ সুপারের অনুমোদনপত্রে নির্দিষ্ট কোনো সংগঠনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া নিষিদ্ধ থাকা সত্ত্বেও তারা আইন ও শর্ত লঙ্ঘন করেছে। তিনি আরও জানান, সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের ইমামের গ্রামের বাড়িতে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে গত ১০-১৫ দিন ধরে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে মসজিদে মসজিদে উসকানিমূলক বয়ান এবং উগ্র হ্যান্ডবিল প্রচার করা হচ্ছে। এমনকি ঢাকার উত্তরায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও উসকানিমূলক মিছিল ও হুমকি দেওয়া হয়েছে।

 

হেযবুত তওহীদ নেতৃবৃন্দ বলেন, সংগঠনটি ইসলাম ও এর মৌলিক আকিদায় পূর্ণ বিশ্বাসী হওয়া সত্ত্বেও সাধারণ মানুষকে খেপিয়ে তুলতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ‘কাফের’ আখ্যা দেওয়া হচ্ছে এবং নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে। অথচ বিগত ৩১ বছরে পাঁচ শতাধিক মামলায় আদালতে বেকসুর খালাস পাওয়া হেযবুত তওহীদ কখনো আইন অমান্য করেনি। পক্ষান্তরে নিষিদ্ধের দাবি তোলা ওই গোষ্ঠী পরিচালিত বিভিন্ন মসজিদ-মাদ্রাসাতেই শিশু বলাৎকার, নির্যাতন ও মব সৃষ্টির মতো ভয়াবহ অপকর্ম সংঘটিত হতে দেখা গেছে বলে দাবি করেন তারা।

 

অতীতে ২০১৬ সালে সোনাইমুড়ীতে ওয়াজ মাহফিলের নামে সমাবেশ থেকে হামলা চালিয়ে সংগঠনের দু’জন সদস্যকে জবাই করে হত্যা ও বাড়িঘর ধ্বংসের কথা স্মরণ করিয়ে দিয়ে বক্তারা বলেন, সাম্প্রতিক উসকানি ও হুমকির কারণে সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অনতিবিলম্বে এসব উসকানিমূলক তৎপরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা এবং হেযবুত তওহীদের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলন থেকে।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4