আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

হেযবুত তওহীদ সত্যনিষ্ঠ আলেমদের বিরোধিতা করে না, ধর্মব্যবসার বিরোধিতা করে

28 May, 2015 Super Admin 274 ভিউ
হেযবুত তওহীদ সত্যনিষ্ঠ আলেমদের বিরোধিতা করে না, ধর্মব্যবসার বিরোধিতা করে

পাঠক-জিজ্ঞাসা:
ইদানীং দেশেরপত্রে প্রকাশিত বিভিন্ন নিবন্ধ পাঠ করার পর অনেক পাঠক টেলিফোনে অভিযোগ করেন যে হেযবুত তওহীদ ইসলামের কথা বলে, আল্লাহর সার্বভৌমত্বের কথা বলে, শেষ রসুলকে আদর্শ হিসাবে মান্য করে, কিন্তু এসব করা সত্ত্বেও হেযবুত তওহীদ কেন আলেমদের বিরোধিতায় নেমেছে?

এই প্রশ্নের উত্তরে আমরা বোলব, প্রিয় পাঠক, আপনারা জানেন, সত্যনিষ্ঠ আলেম তারাই যাদেরকে আল্লাহ তওহীদের জ্ঞান দান কোরেছেন এবং যারা সেই জ্ঞান অন্যদেরকে নিঃস্বার্থভাবে দান করেন। তারা আল্লাহর কাছে যেমন সম্মানিত তেমনি আমাদের কাছেও সম্মানিত। যে সকল আলেমগণ তাদের লব্ধ জ্ঞানকে নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য কাজে লাগাচ্ছেন, কিন্তু এর জন্য বিনিময় গ্রহণ কোরছেন না সে সমস্ত সত্যনিষ্ঠ আলেমদের ব্যাপারে আমাদের অগাধ শ্রদ্ধা-ভক্তি ও সম্মান রোয়েছে। যদিও তারা বর্তমান সমাজে যে সকল কাজকে ছোট কাজ বলে গণ্য করা হয়, সেগুলির দ্বারা হালাল জীবিকা উপার্জন করেন তবু তাদেরকে কোনভাবেই ছোট বলে মনে কোরি না। আমরা বিরোধিতা কোরি সে সমস্ত আলেম দাবিদারদের যারা ধর্ম নিয়ে ব্যবসা কোরে নিজেদের জীবিকা হাসিল করে অর্থাৎ ধর্মব্যবসায়ী। আমাদের বিরোধিতার কারণ আল্লাহ দীনের কাজের বিনিময় নেওয়াকে নিষিদ্ধ কোরেছেন, সেহেতু আমরাও কিছুতেই তাদের এ সকল কাজকে সমর্থন কোরতে পারি না। ইতমধ্যে ধর্মব্যবসা পরিত্যাগ কোরে বেশ কয়েকজন সম্মানিত আলেম হেযবুত তওহীদের সাথে ঐকমত্য পোষণ কোরে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে আত্মনিয়োগ কোরেছেন। তাদের অনেকে হালাল রুজি আহরণের জন্য আল্লাহর উপর ভরসা কোরে কায়িক শ্রমের পথও গ্রহণ কোরেছেন। তাদের প্রতি আমাদের অশেষ শ্রদ্ধা।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 20 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4