আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

সিস্টেমের সংস্কার নয়, দরকার আমূল পরিবর্তন : হোসাইন মোহাম্মদ সেলিম

24 Oct, 2024 Super Admin 392 ভিউ
সিস্টেমের সংস্কার নয়, দরকার আমূল পরিবর্তন : হোসাইন মোহাম্মদ সেলিম

সিস্টেমের সংস্কার নয়, দরকার আমূল পরিবর্তন বলে মন্তব্য করেছেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০ টায় রংপুর বিভাগ হেযবুত তওহীদের আয়োজনে রংপুর টাউনহলে অনুষ্ঠিত ‘রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমাদের সামনে দীন বা জীবনব্যবস্থা বা System of Life দু’টি। একটি হচ্ছে মানুষের তৈরি দীন: যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, আমিরতন্ত্র, একনায়কতন্ত্র ইত্যাদি। আরেকটি আল্লাহর দেওয়া দীন: ইসলাম। আমরা কোনটা গ্রহণ করব সেটা আমাদের ব্যাপার। আমরা মানুষের তৈরি সিস্টেম গ্রহণ করলে একটা ফল পাবো আর আল্লার দেওয়া সিস্টেম গ্রহণ করলে আরেকটা ফল পাবো।’

তিনি আরো বলেন, ‘যে সিস্টেমটাকে বর্তমানে আমরা আঁকড়ে ধরে আছি, তার গোড়াতেই গলদ। গোড়ায় থাকা সেই গলদের ফলাফল হিসেবে আমাদের সামনে বহু সমস্যা দৃশ্যমান হচ্ছে। আর সবাই মিলে সেগুলো সমাধানের চেষ্টা করছে, অথচ গোড়াতে কেউ হাতই দিচ্ছে না। গোড়াতে হাত দিতে হবে। সিস্টেমটাই পাল্টাতে হবে। এই সিস্টেম পাল্টে আল্লাহর দেওয়া সিস্টেমে প্রত্যাবর্তন করতে হবে।’

Post Image

স্বাধীনতা উত্তর বাংলাদেশ থেকে শুরু করে আজকের বাংলাদেশ পর্যন্ত এই যে প্রতিটি সরকারের ব্যর্থতা, তার কারণ উপলব্ধি করতে হলে আমাদেরকে একটা কথা ভালোভাবে বুঝতে হবে। তা হলো- রাস্তা যদি বাঁকা হয়, তাহলে একজন চালক যতই চেষ্টা করুন, গাড়ি সোজা চালাতে পারবেন না। রাস্তা বা গাড়ি হাজার মেরামত করেও লাভ নেই, গাড়ি বাঁকাই চলবে। সোজা গাড়ি চালাতে হলে রাস্তাটাকে সোজা করতে হবে। সিস্টেমেই যদি ভুল থাকে, তাহলে সেই ভুল সিস্টেমের ভেতরে থেকে যতই সংস্কার করা হোক, তা কোনো ইতিবাচক ফলাফল আনতে পারবে না। মধুর বোতলে করে যদি কেউ মদ পান করেন তাহলে তিনি মধুর উপকারিতা পাবেন না। উপকার পেতে হলে আপনাকে শুধু বোতল পাল্টালে চলবে না, ভেতরের বস্তুটাই পাল্টাতে হবে- বলেন হেযবুত তওহীদের এই নেতা।

হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, আমরা বিগত সরকারকেও একটি আমূল পরিবর্তন, আমূল সংস্কারের প্রস্তাবনা ও দাবি জানিয়েছি। কিন্তু তারা ক্ষমতার অহঙ্কারে অন্ধ ছিলেন। আমাদের প্রস্তাব ও দাবিকে আমলে নেন নি, পাত্তা দেন নি। তার খেসারত তারা দিয়েছেন।

Post Image

প্রচলিত রাজনীতির কঠোর সামালোচনা করে তিনি বলেন, ‘রাজনীতির নামে এখানে আমরা যা কিছু চর্চা করছি, এটা একটা ভুল সিস্টেম, ভুল ব্যবস্থা। এই রাজনীতি করতে আল্লাহ আমাদেরকে বলেন নি, আল্লাহর রসুলও আমাদের এটা শেখান নি। পশ্চিমা বিশ্ব আমাদের উপর এটা চাপিয়ে দিয়েছে। তাদের শেখানো এই অপরাজনীতি, ধাপ্পাবাজির রাজনীতি করে করে এদেশের সরল মানুষ ধূর্ত হয়, ভদ্র ঘরের ছেলেরা সন্ত্রাসীর খাতায় নাম লেখায়, কিশোর গ্যাং হয়। শিক্ষিতরা দুর্নীতিবাজ হয়ে ওঠে। লাখ টাকার মালিক শত কোটি টাকার মালিক হয়ে যায়। আর যারা ভালো থাকতে চায়, এত খারাপের ভিড়ে তারা একসময় হারিয়ে যায়।’

সবশেষে তিনি উপস্থিত হেযবুত তওহীদের কর্মীদের উদ্দেশ্যে বলেন, হেযবুত তওহীদের কোন সদস্যরা আইন ভঙ্গেরকারী কোনো কাজের সাথে জড়িত থাকতে পারবে না। পাশাপাশি নিজেদের প্রাণ ও সম্পদ উৎসর্গ করে দেশকে উগ্রবাদের হাত থেকে রক্ষা করতে কাজ করে যাবার আহ্বান জানান।

হেযবুত তাওহীদের রংপুর বিভাগের সভাপতি আব্দুল কুদ্দুস শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সমন্বয়কারী নিজাম উদ্দিন, হেযবুত তওহীদের মুখপাত্র মশিউর রহমান, ঢাকা বিভাগীয় আমির ডা. মাহবুব আলম মাফফুজ প্রমুখ।

সকাল ১০ টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভার সূচনা হয়। বেলা ১১ টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হন প্রধান অতিথি হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। এসময় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন সভার সভাপতি আব্দুল কুদ্দুস শামীমসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

পরে মধ্যাহ্ন ভোজ ও বিকাল চার টায় মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন হেযবুত তওহীদের রংপুর জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ রুবেল।

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1635 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#আইয়্যামে জাহেলিয়াত #অর্থনীতি #শিক্ষাব্যবস্থা #চলমান সঙ্কট #জীবনব্যবস্থা #ঐক্য #৫ দফা কর্মসূচি #ইসলাম #তাকওয়া #সাম্প্রদায়িকতা #তওহীদ #লানত #পর্দা #সংস্কৃতি #প্রকৃত ইসলাম #শহীদ #খেলাধুলা #এমামুযযামান #হেযবুত তওহীদ #ধর্মব্যবসা #নারী #নারী স্বাধীনতা #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদের নারী #উগ্রবাদ #গুজব #রাজনীতি #ঈমান #আকিদা #মোনাফেক #বিস্ময়কর আন্দোলন #রিজিক #অপপ্রচার #দাজ্জাল #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #কর্মজীবন #দীন নিয়ে বাড়াবাড়ি #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #গণজোয়ার #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #বাস্তব সমস্যা #মণীষীদের জীবনী #প্রশ্নোত্তর #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #প্রশ্ন #রাগ #কর্মফল #মুসলিমদের ইতিহাস #রাজনৈতিক ইসলাম #ইসলামের ইতিহাস #মানবজীবন #দোয়া #জান্নাতি ফেরকা #প্রশ্ন উত্তর #মহানবীর (সা.) #বাঙালি #সুফিবাদ #ধর্মজীবিকা #হারাম #পুঁজিবাদ #মার্কস #ইসলামের অপব্যাখ্যা #তারেক বিন যিয়াদ #ওমর (রা.) #খলিফা #ধর্মবিশ্বাসী #ঔপনিবেশিক যুগ #চরমোনাই #ইতিহাস ও ইসলাম #দাসপ্রথার #ইসলামবিদ্বেষী #নবুয়তপূর্ব জীবন #কোর’আন #শিক্ষা #উম্মতে মোহাম্মাদি #বাংলাদেশ #স্বাধীনতা #বিশ্ব মুসলমান #ইসলামি ইতিহাস #সাম্যবাদ ও ইসলাম #মানুষ সৃষ্টি #রসুলুল্লাহর সুন্নাহ #হজ #মহানবীর লড়াই #জ্ঞান-বিজ্ঞান #ধর্ম #নির্বাচন #আইনের উৎস #দৈনিক বজ্রশক্তি #পাকিস্তান #শান্তি #সাংস্কৃতিক অঙ্গন #ইসলাম অর্থ #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #গণমাধ্যম #বাংলার সুলতানী যুগ #প্রকৃত ইসলামের বিয়ে #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #যোদ্ধাসুফি #মসজিদে নারী #খোলাফায়ে রাশেদীন #বস্তুবাদী সভ্যতা #সংগীত #জেহাদ #দাউদ খান পন্নী #মাননীয় এমাম #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #প্রকৃত ইসলামের মসজিদ #ইমাম মাহদী #জ্ঞান #জঙ্গিবাদ #রিয়াদুল হাসান #আশুরা #কবিতা #বাণী #আমল #সঠিক জীবন ব্যবস্থা #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #হোসাইন মোহাম্মদ সেলিম #কোরবানি #ত্যাগ #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #democratic system #economic system #politics #হেযবà§�ত তওহীদ #religious extremists #workplace #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #hossain mohammad salim #islam world #lifestyle ##MarathonHT #Marathon #hezbuttawheed #Resolving the Global Crisis #Students #হেযবুত তওহীদের #civilized’ #deterrent #world #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #মো’জেজা: #মো’জেজা: কী কেন কীভাবে? #দাজ্জালকে চিনতে হবে #মো’মেনদের #দেশকে রক্ষা #মদিনার #রাকীব আল হাসান #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #লা’নত নাকি পরীক্ষা #আদিবা ইসলাম #পহেলা বৈশাখ #সংস্কৃতির #ফেরেশতা #মানুষ সৃষ্টির #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ির #পরিণাম জাতি ভেঙে খানখান #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #মুখলেছুর রহমান সুমন #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #মুস্তাফিজ শিহাব #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #নোয়াখালীত #কোরবানি কখন কবুল হবে? #muchleka #মামলার অব্যাহতি #হাইকোর্টের রায় #গোলটেবিল বৈঠক #সংবাদ-সম্মেলন