আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

সাম্প্রদায়িক ঐক্য গঠনে আমাদের করণীয়

11 Jun, 2015 Super Admin 1032 ভিউ
সাম্প্রদায়িক ঐক্য গঠনে আমাদের করণীয়

হুমায়ুন কবির:

এটা ঐতিহাসিক সত্য যে কেবল মাত্র স্রষ্টার বিধান অনুসরণ করেই মানবজীবন শান্তিময় হয়েছে। আল্লাহ যাঁদেরকে তাঁর নবী-রসুল-অবতাররূপে পৃথিবীতে প্রেরণ করেছেন তাঁরা এবং তাঁদের যোগ্য অনুসারীরা যখন স্রষ্টার বিধান দিয়ে মানবসমাজকে পরিচালিত করেছেন তখন পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়েছে অনাবিল শান্তি। প্রাচীন ভারবর্ষের শান্তিময় সমাজের কথা কিংবদন্তীরূপে মানুষের মুখে মুখে নন্দিত হচ্ছে। একইভাবে মধ্যপ্রাচ্যের শান্তির যুগ বলতে আজও রাজা দাউদ (আ:) ও রাজা সোলায়মান (আ:) এর যুগকেই বোঝানো হয়ে থাকে। এই ইতিহাসের ধারাবাহিকতায় সর্বশেষ অর্ধ-পৃথিবীতে শান্তির যুগ প্রতিষ্ঠিত হয় মহানবী মোহাম্মদ (দ:) ও তাঁর জাতির মাধ্যমে। যখনই মানবজাতি স্রষ্টার বিধানকে পরিত্যাগ করেছে, তখনই তারা ঘোর অশান্তিতে পতিত হয়েছে। বর্তমানে মানবজাতি যে অশান্তিতে নিমজ্জিত তার মূল কারণ এটাই।
সকল ধর্মই এসেছে একই স্রষ্টার পক্ষ থেকে, মানবতার নিশানকে সকলের ঊর্ধ্বে তুলে ধরার জন্যই সকল ধর্মের আবির্ভাব। সেই ধর্মগুলি আজ কেবল আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। যার ফলে মানবজাতি এর কল্যাণ থেকে বঞ্চিত। আনুষ্ঠানিকতাসর্বস্ব সেই ধর্মগুলিকে ব্যবসায়ের পুঁজিতে পরিণত করেছেন ধর্মব্যবসায়ী শ্রেণি। শুধু তাই নয়, এক শ্রেণির অসাধু ব্যক্তি (রাজনৈতিক বা অরাজনৈতিক) কায়েমী স্বার্থে এক ধর্মের মানুষকে অন্য ধর্মের অনুসারীদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার জন্য সেই ধর্মের উপাস্য, দেবদেবী, পবিত্র গ্রন্থাদি, পূজনীয় ব্যক্তিত্ব, উপাসনা ইত্যাদি সম্পর্কে অবমাননাকর উক্তি করে। তাদের প্ররোচনায় এক ধর্মের মানুষ ক্ষিপ্ত হয়ে অন্য ধর্মের অনুসারীদের উপরে হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে। এভাবেই সৃষ্টি হয় ধর্মীয় দাঙ্গার। একই ধর্মের মানুষ বিভিন্ন দেশে বসবাস করে। ফলে ধর্মীয় দাঙ্গাও বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। মানবজাতির অতীত থেকে বর্তমান পর্যন্ত সময়কালে কোটি কোটি মানুষ ধর্মীয় দাঙ্গায় প্রাণ দিয়েছে, কোটি কোটি মানুষের মানবাধিকার পদদলিত হোয়েছে। এই নতুন শতাব্দীতেও পৃথিবীতে যতগুলি যুদ্ধ-বিগ্রহ হোয়েছে, সবগুলির পেছনে মূল কারণ রাজনৈতিক আধিপত্য হলেও এতে ইন্ধন যুগিয়েছে ধর্মীয় বিদ্বেষ। অথচ সকল ধর্মের অবতারগণ একই স্রষ্টার প্রেরিত এবং তাঁদের প্রত্যেকের ধর্ম পৃথক পৃথক ছিলো না, তারা সবাই ছিলেন একই ধর্মের অনুসারী। তাহলে তাঁদের অনুসারীরা কেন শুধু শুধু নিজেদের মধ্যে বিভেদ লালন করে চলবেন? আর কতকাল তারা এভাবে ধর্মের নামে অধর্মকে জিইয়ে রাখবেন? এর সমাধান করা আশু কর্তব্য।
পাশাপাশি আছে ধর্মীয় উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ। ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যেই নয় কেবল, প্রতিটি ধর্ম সম্প্রদায়ের মধ্যেই বিকৃত উগ্র মতবাদের দেখা মেলে। তারা নিজেদের ধর্মীয় আদর্শকে জোর করে অন্যের উপর চাপিয়ে দিতে চেষ্টা করে। এই জঙ্গিবাদীদের সন্ত্রাসী কর্মকাণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য একটি বিরাট বাধাস্বরূপ। বর্তমানে বিশ্বময় এই জঙ্গিবাদকে শক্তি প্রয়োগের মাধ্যমে নির্মূল করার জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু এটা সঠিক পন্থা নয়, শক্তি প্রয়োগ করে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব নয়, সাময়িক দমন করা সম্ভব। পশ্চিমা পরাশক্তিগুলিও এই পথে এখন পর্যন্ত সফলতা অর্জন করতে পারে নি। না পারার কারণ, জঙ্গিবাদ একটি আদর্শিক বিষয়, যেখানে একটি ভ্রান্ত আদর্শের দ্বারা একজন মানুষকে সহিংস কাজে উজ্জীবিত করে তোলা হয়, এমন কি এই কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করলেই পরম সফলতা জান্নাত প্রাপ্ত হবে বলে শিক্ষা দেওয়া হয়। এই ভ্রান্ত আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে মানুষ বুকে বোমা বেঁধে বিস্ফোরণ ঘটিয়ে জীবন দিয়ে দিতেও দ্বিধা করে না। এই কাজটি কিন্তু তাদেরকে দিয়ে জোর করে করানো যেত না, কারণ সকলের কাছেই জীবন মূল্যবান। ধর্মের অপব্যাখ্যা দিয়েই তাদেরকে দিয়ে এই কাজ করানো সম্ভব হয়। যদি সাধারণ মানুষকে ধর্মের সঠিক ব্যাখ্যা ও প্রমাণসহ বুঝিয়ে দেওয়া যায় যে, জঙ্গি কর্মকাণ্ড করে জান্নাতে যাওয়া যাবে না উপরন্তু এই পথে চললে মানুষ দুনিয়াও হারাবে আখেরাতও হারাবে, তাহলেই আর কেউ ঐ ভুল পথে পা বাড়াবে না এবং ইতোমধ্যে যারা ভ্রান্তির মধ্যে পতিত হয়েছে তারাও সেই পথভ্রষ্টতা থেকে ফিরে আসবে। কিন্তু তা না করে যদি কেবল শক্তিপ্রয়োগ করে তাদেরকে দমন করার চেষ্টা করা হয়, তবে তারা আরও বেশি বেপরোয়া হয়ে উঠবে। এতে জঙ্গিবাদ গোপনে গোপনে বিস্তারলাভ করবে এবং যে কোন সুযোগ পেলেই আবার সমাজের শান্তিভঙ্গ করবে। একইভাবে সাম্প্রদায়িক দাঙ্গাও জোর করে দমন করলে সেটা নির্মূল হবে না, হয়তো সাময়িক নিয়ন্ত্রণ করা যাবে। তবে একে পুরোপুরি দূর করে কেবল পরমতসহিষ্ণুতা নয়- সকল ধর্মের অনুসারীদের মধ্যে ভালোবাসা ও শ্রদ্ধার সম্পর্ক প্রতিষ্ঠা করতে হলে তাদেরকে বোঝাতে হবে যে, সকল ধর্মই স্রষ্টা থেকে এসেছে, সকল নবী-রসুল-অবতারগণও সেই একই স্রষ্টার প্রেরিত, সকল মানুষই একই বাবা-মা আদম-হাওয়ার সন্তান, সুতরাং তারা সকলে ভাই ভাই। সকল ধর্মগ্রন্থ একই স্রষ্টার বাণীকে ধারণ করে আছে, তাই সেগুলিও সমানভাবে শ্রদ্ধেয়। এই শিক্ষা যদি সর্বসাধারণকে দেওয়া যায় তবে কেউ আর অন্যের ধর্মের প্রতি অবমাননা হয় এমন কোন কাজ করবে না, ভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা বিস্তার করবে না।
“মানবজাতির কল্যাণার্থে উপর্যুক্ত বিষয়গুলিতে সকল ধর্মীয় সম্প্রদায়ের আজ একমত হওয়া আবশ্যক”- এটা উপলব্ধি করে ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা এমামুযযামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর অনুসারীদের আহ্বানে আমাদের দেশের বিভিন্ন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গ গত ২০ আগস্ট ২০১৪ ঈসায়ী তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনার কক্ষে আলোচনায় বসেন। তারা সকলেই সর্বসম্মতিক্রমে এই মতে উপনীত হন যে, আমাদের দেশের সর্বশ্রেণির মানুষের সামনে উপর্যুক্ত বিষয়গুলি তুলে ধরে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে, একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এটা করতে পারলেই জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক বিদ্বেষ নামক এই যুগ যুগান্তরের অভিশাপ থেকে আমরা মুক্তি পাবো। আর ধর্মব্যবসায়ীরাও সাধারণ ধর্মপ্রাণ মানুষকে প্রভাবিত করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে পারবে না। এত বড় একটি কাজ আমাদের নাগরিক উদ্যোগে সম্পূর্ণরূপে করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলির যথাযথ সহযোগিতা প্রদান। আমরা গভীরভাবে বিশ্বাস করি, আমরা যদি সবাই মিলে সকল ধর্মের মধ্যে যে মিলগুলি রয়েছে, মানবতার কথাগুলি রয়েছে সেগুলিকে ঐক্যসূত্র হিসাবে ঊর্ধ্বে তুলে ধরতে পারি, তবে আন্তঃধর্মীয় বিদ্বেষ দূরীভূত হবে, ধর্মব্যবসায়ী ও জঙ্গিবাদীদেরকে মানুষ প্রত্যাখ্যান করবে। ফলে এই উদ্যোগ মানবতার কল্যাণে এবং দেশের শান্তিরক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।.

লেখক: যামানার এমামের অনুসারী;

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1652 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 25 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 61 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4
জনপ্রিয় ট্যাগ
#মামলার অব্যাহতি #গোলটেবিল বৈঠক #হাইকোর্টের রায় #অপপ্রচার #muchleka #কোরবানি কখন কবুল হবে? #হেযবà§�ত তওহীদ #ইসলামি ইতিহাস #উগ্রবাদ #গুজব #নারী #পর্দা #প্রকৃত ইসলাম #প্রকৃত ইসলামের নারী #হেযবুত তওহীদ #হেযবুত তওহীদের নারী #ইসলাম #নোয়াখালীত #বকধার্মিকতা #মন্তব্য কলাম #মন্তব্য কলাম বাড়ছে বকধার্মিকতা #কারা সেই জান্নাতি ফেরকা? #জান্নাতি #জান্নাতি ফেরকা #মুস্তাফিজ শিহাব #চলমান সঙ্কট #মুখলেছুর রহমান সুমন #রাজনৈতিক ইসলাম #ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি #রামমন্দির ও থার্ড টেম্পল #ইসলামের অপব্যাখ্যা #জাতি ভেঙে খানখান #দীন নিয়ে বাড়াবাড়ি #দীন নিয়ে বাড়াবাড়ির #ধর্ম #পরিণাম জাতি ভেঙে খানখান #ফেরেশতা #মানুষ সৃষ্টির #মো’জেজা: কী কেন কীভাবে? #পহেলা বৈশাখ #সংস্কৃতির #সাংস্কৃতিক অঙ্গন #আমল #ঈমান #আদিবা ইসলাম #এমামুযযামান #রিয়াদুল হাসান #লা’নত নাকি পরীক্ষা #লানত #কাঁটাতারে ব্যর্থ #বিশ্বভ্রাতৃত্বের #মুসলিম #রোড টু ফিলিস্তিন #নামাজ #নামাজ কেন পড়ছেন? #মোহাম্মদ আসাদ আলী #ধর্মজীবিকা #ধর্মবিশ্বাসী #শিক্ষাব্যবস্থা #অশান্তি সৃষ্টির কারণ #এম আর হাসান #চরিত্রহীন নেতৃত্ব #বস্তুবাদী সভ্যতা #বাস্তব সমস্যা #মহানবীর (সা.) #দেশকে রক্ষা #বিশ্ব মুসলমান #মদিনার #রাকীব আল হাসান #মাননীয় এমাম #হোসাইন মোহাম্মদ সেলিম #ইসলামের ইতিহাস #মো’মেনদের #দাজ্জাল #দাজ্জালকে চিনতে হবে #ধর্মব্যবসা #উম্মতে মোহাম্মাদি #তওহীদ #মো’জেজা: #মুসলিমরা আজ সংকটের সম্মুখীন #খলিফা #দীন প্রতিষ্ঠা #দীনের মূল ভিত্তি #লা ইলাহা ইল্লাল্লাহ #সেরাতুল মোস্তাকিম #২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী #civilized’ #deterrent #islam world #world #জীবনব্যবস্থা #প্রশ্ন উত্তর #প্রশ্নোত্তর #হেযবুত তওহীদের #hezbuttawheed #hossain mohammad salim #Resolving the Global Crisis #Students #ঐক্য ##MarathonHT #Marathon #lifestyle #ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান #workplace #religious extremists #democratic system #economic system #politics #Allah #Aqeedah of islam #God #Haj #Jihad #Kital #Prophet Muhammad #terrorism #কোরবানি #ত্যাগ #বজ্রশক্তি #সম্পাদক এসএম সামসুল হুদা #সাক্ষাৎকার #হেযবুত তওহীদের বিজয় #রসুলুল্লাহর সুন্নাহ #দাসপ্রথার #জঙ্গিবাদ #আইয়্যামে জাহেলিয়াত #জেহাদ #দোয়া #সঠিক জীবন ব্যবস্থা #জ্ঞান #বাণী #ইমাম মাহদী #কবিতা #রাজনীতি #মাদ্রাসা শিক্ষাব্যবস্থা #আশুরা #শহীদ #প্রকৃত ইসলামের মসজিদ #মসজিদে নারী #দাউদ খান পন্নী #ঔপনিবেশিক যুগ #সংগীত #স্বাধীনতা #খোলাফায়ে রাশেদীন #যোদ্ধাসুফি #স্বর্ণযুগের মোল্লাতন্ত্র #মানুষ সৃষ্টি #প্রকৃত ইসলামের বিয়ে #বাংলার সুলতানী যুগ #গণমাধ্যম #মহামান্য এমামুযযামানের জীবনবৃত্তান্ত #ইসলাম অর্থ #শান্তি #পাকিস্তান #দৈনিক বজ্রশক্তি #খেলাধুলা #আইনের উৎস #নির্বাচন #সংস্কৃতি #জ্ঞান-বিজ্ঞান #মহানবীর লড়াই #হজ #সাম্যবাদ ও ইসলাম #বাংলাদেশ #কোর’আন #শিক্ষা #নবুয়তপূর্ব জীবন #ইসলামবিদ্বেষী #ইতিহাস ও ইসলাম #চরমোনাই #ওমর (রা.) #তারেক বিন যিয়াদ #কর্মফল #পুঁজিবাদ #মার্কস #হারাম #সুফিবাদ #বাঙালি #মানবজীবন #মুসলিমদের ইতিহাস #প্রশ্ন #রাগ #আকিদা #কমিউনিজম #জান্নাত-জাহান্নাম #মণীষীদের জীবনী #মধ্যযুগীয় বর্বরতা #স্বর্ণযুগ #গণজোয়ার #গণপ্রতিরোধ #তওহীদী জনতা #কর্মজীবন #ইসলাম আবির্ভাব #ইসলামের বিস্তৃতি #অর্থনীতি #রিজিক #বিস্ময়কর আন্দোলন #নারী স্বাধীনতা #মোনাফেক #সাম্প্রদায়িকতা #তাকওয়া #৫ দফা কর্মসূচি #সংবাদ-সম্মেলন