আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি

সাতক্ষীরায় হেযবুত তওহীদের আলোচনা সভা

03 Feb, 2019 Super Admin 254 ভিউ
সাতক্ষীরায় হেযবুত তওহীদের আলোচনা সভা


সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, মাদক, ধর্মব্যবসা, ধর্ম নিয়ে অপরাজনীতিসহ সর্বপ্রকার অন্যায়-অবিচারমুক্ত একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। গতকাল সাতক্ষীরায় ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা রোধে আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তিনি।
সাতক্ষীরা জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন, হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক, জেটিভি নিউজের চেয়ারম্যান ও বাংলাদেশ অনলাইন টেলিভিশন এসোসিয়েশনের সভাপতি মো. মশিউর রহমান, হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান, ডা. মাহবুব আলম মাহফুজ, ঝিনাইদহ জেলা হেযবুত তওহীদের সভাপতি শামীম আশরাফ এবং সাতক্ষীরা জেলা সভাপতি এস এম নূর আলম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একজন মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে আমরা কেবল ব্যক্তিগত বিষয়াদী নিয়ে ব্যস্ত থাকতে পারি না। সমাজ, দেশ, জাতির উন্নতি শান্তি সমৃদ্ধির বিষয়েও আমাদেরকে ভাবতে হবে। সবকিছু বাদ দিয়ে স্বার্থপর ও আত্মকেন্দ্রিক জীবন যাপন করা আমাদের উচিৎ নয়। তাই সমাজের কল্যাণে, মানবতার কল্যাণে আমাদেরকে কাজ করতে হবে, এগিয়ে আসতে হবে।
হেযবুত তওহীদের সর্বোচ্চ এই নেতা বলেন, একটি জাতির সার্বিক উন্নতি, প্রগতি, নির্ভর করে সেই জাতি কার সার্বভৌমত্বের উপর প্রতিষ্ঠিত সেটার উপর। আজকে সমগ্র মানবজাতি বস্তুবাদী একচোখা দানব দাজ্জালের সার্বভৌমত্বের উপর প্রতিষ্ঠিত। তাই অনিবার্জ ভাবেই মানবজাতি আজ বহুবিধ সমস্যায় জর্জরিত। কোথাও শান্তি নেই। কিন্তু আমরা যদি এক আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে পারি, ¯্রষ্টার সার্বভৌমত্বকে জীবনের প্রতিটি অঙ্গনে প্রতিষ্ঠা করতে পারি তাহলে এই সমাজে নেমে আসবে অনাবিল শান্তি।
হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, সেই কাক্সিক্ষত শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে হেযবুত তওহীদ। আমাদের এই পথচলা মানবতার কল্যাণের জন্য, দেশ ও জাতির সমৃদ্ধির জন্য। সুতরাং এই মহৎ কাজে সকলেরই এগিয়ে আসা উচিত। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সেই আহ্বান থাকল।

অনুষ্ঠানের ভিডিও চিত্র

মন্তব্য সমূহ (0)

বর্তমানে কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মতামত দিন

ক্যাটাগরি সমূহ
আকিদা ও আদর্শ 1 হামলা 0 আদর্শিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি 1628 লাইভ আপডেট 5 সেবামূলক ও সচেতনতা কার্যক্রম 8 অনুষ্ঠান ও কর্মসূচি 189 অপপ্রচারের জবাব ও আইনি লড়াই 103 নির্যাতনের ইতিহাস ও মানবাধিকার 19 কার্যক্রমের অনুমোদন ও বৈধতা 29 নিবন্ধ ও সম্পাদকীয় 122 English Articles 1 সাধারণ আলোচনা 89 প্রেস রিলিজ ও বিবৃতি 9 সাংস্কৃতিক নীতিমালা 25 সাংস্কৃতিক চর্চা 18 আমাদের নারী নীতি 31 নারী বিষয়ক কার্যক্রম 24 মসজিদভিত্তিক কার্যক্রম 15 ঈদের জামাত 13 উন্নয়ন কর্মকাণ্ড 20 সভা সমাবেশ 60 সর্বধর্মীয় অনুষ্ঠান 16 সংবাদ সম্মেলন ও স্মারকলিপি 45 জেলা ও কার্যালয় উদ্বোধন 32 ইফতার মাহফিল 26 প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন 6 ছাত্র ও যুব সম্মেলন 4